এক্সপ্লোর

Lungs Health: ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখার জন্য কী কী খাবার রোজ খেতে পারেন? রইল তালিকা

Health Tips: ফুসফুসে সংক্রমণ হলে বা কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা সতর্ক থাকুন।

Lungs Health: শরীর-স্বাস্থ্য (Fitness) ভাল রাখার জন্য আমাদের অনেকদিকেই নজর (Health Tips) রাখতে হয়। নিয়মিত শরীরচর্চার (Work Out) পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকে নজর রাখাও প্রয়োজন। ফুসফুস ভাল রাখতে হলে কী কী খাবেন একনজরে দেখে নেওয়া যাক।

গ্রিন টি- গ্রিন টি-র মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার বডি ডিটক্স করতে অর্থাৎ শরীরে ভিতর জমে থাকা বর্জ্য পদার্থ নির্গত করতে সাহায্য করে। এছাড়াও ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্যা যেমন- অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা কমায়। এর পাশাপাশি ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

ওটস এবং জামজাতীয় ফল- জলখাবারের ক্ষেত্রে ওটস খুবই ভাল উপকরণ। এর মধ্যে রয়েছে হাজার গুণ। আর বিভিন্ন জামজাতীয় ফল বা বেরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই দুই উপকরণ মিশিয়ে খেতে পারলে আপনার ফুসফুসের স্বাস্থ্য ভাল থাকবে।

বিটরুট- মূলত আপনার দেহে রক্ত সঞ্চালন ভালভাবে সম্পন্ন করতে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ বাড়াতে সাহায্য করে বিটরুট। এই দুই কাজ ভালভাবে হলে ফুসফুস ভাল থাকবে। তাই প্রতিদিনের মেনুতে বিটরুট যুক্ত করতে পারেন বিভিন্ন ভাবে। স্যালাড বা তরকারিতে খেতে পারেন বিটরুট। এছাড়াও বিটরুটের রস বা জুস খাওয়াও উপকারি।

সবুজ শাকসবজি- বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকোলি- এগুলির মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনফ্লেমেশনের সমস্যা কমায়। এর ফলে আপনার ফুসফুসের স্বাস্থ্য ভাল থাকে। অ্যাসিডিটির সমস্যা কমলে ফুসফুসের সমস্যা কমে।

হাল্কা গরম লেবুজল- সামান্য গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে সকালবেলা খালি পেটে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এই পানীয় দেহের অতিরিক্ত মেদ ঝরাতে যেমন সাহায্য করে তেমনই শরীর হাইড্রেটেড রাখে অর্থাৎ শরীরে জলের ঘাটতি হতে দেয় না। এর পাশাপাশি শরীরে মধ্যে জমে থাকা বিভিন্ন দূষিত পদার্থ বা টক্সিন শরীর থেকে নির্গমনে সাহায্য করে। অর্থাৎ বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে এই হাল্কা গরম লেবুজল। এক্ষেত্রে আপনি চাইলে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। 

ফুসফুসে সংক্রমণ হলে বা কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা সতর্ক থাকুন। কারণ সর্দি, কাশি হলে ফুসফুসে সংক্রমণের পরিমাণ বাড়তে পারে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget