এক্সপ্লোর

Healthy Diet: রক্তাল্পতা রুখতে কাজে দেবে কিসমিস, সঙ্গী খেজুরও

Food Tips: অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা রোখা খুব কঠিন নয়। প্রতিদিনের খাবারে কিছু কিছু বিশেষ জিনিস রাখলেই অনেকটা ঠেকিয়ে রাখা যায় এই সমস্যা।

কলকাতা: ভারতের নাগরিকদের একটা বড় অংশ রক্তাল্পতার শিকার। বিশেষ করে মহিলাদের একটি বড় অংশ অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগে থাকেন। প্রসূতি এবং গর্ভবতীদের মধ্যে এই সমস্যা তুলনামূলক ভাবে বেশি দেখা যায়। কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা রোখা খুব কঠিন নয়। প্রতিদিনের খাবারে কিছু কিছু বিশেষ জিনিস রাখলেই অনেকটা ঠেকিয়ে রাখা যায় এই সমস্যা।

হিমোগ্লোবিন কী?
মানবদেহের লোহিত রক্তকণিকায় থাকে আয়রন সমৃদ্ধ প্রোটিন হিমোগ্লোবিন (Hemoglobin)। এর মাধ্যমেই সারা শরীরে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে।

বেশ কিছু খাবার রয়েছে যা খেলে ভাল থাকে হিমোগ্লোবিনের পরিমাণ। সেগুলো কী কী?

খেজুর: খেজুরে (Dates) বিপুল পরিমাণ লৌহ-যৌগ রয়েছে। যা শরীরে আয়রনের জোগান দিতে পারে। এছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন সি (Vitamin C), ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড। এগুলি লোহিত রক্তকণিকা তৈরি করতেও সাহায্য করে, অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে।

কিসমিস: কেক-পায়েস থেকে পোলাও, হরেক খাবারে ব্যবহার করা হয় কিসমিস (Raisin)। এটি আয়রন (Iron) সমৃদ্ধ খাবার। এছাড়াও রয়েছে আরও পোষক পদার্থ যা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে।

মিলেট: প্রতিদিন মিলেট জাতীয় খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। সিরাম ফেরিটিনও বৃদ্ধি পায় যা শরীরে আয়রন ঘাটতি কমিয়ে অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে।

সেসামে বীজ: বিভিন্ন পোষকপদার্থ রয়েছে এখানে। আয়রন, ফলেট, ফ্ল্যাভোনয়েড, তামার মতো প্রয়োজনীয় মৌল রয়েছে। যা হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

এছাড়াও কালো জাম (Jamun), অ্যাপ্রিকট, ডালজাতীয় (Lentils) শস্য, তেঁতুলের শাঁস এবং চিনাবাদাম হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে ও অ্যানিমিয়া ঠেকাতে অত্যন্ত কার্যকরী। সুস্থ থাকতে খাদ্য়তালিকায় রংবেরংয়ের ফল ও সব্জি থাকা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরাও খাদ্যতালিকায় সবুজ, লাল, হলুদ, কমলা ফল ও সব্জি সামিল করার পরামর্শ দিয়ে থাকেন। এরফলে শরীরে সমস্ত জরুরি ভিটামিন ও খনিজের যোগান হয়। ত্বক সতেজ রাখতেও লাল রঙের ফল খুবই সহায়ক হতে পারে বলে মনে করা হয়।এগুলি ডায়েবেটিস, অস্টিওপোরোসিস ও হাই কোলেস্টেরল মতো সমস্যাও কম করা যায়। জেনে নেওয়া যাক, লাল রঙের ফল ও সব্জির উপকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: পা-ফাটার সমস্যা দূর করতে কীভাবে পায়ের যত্ন নেবেন? রইল কিছু সহজ টিপস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget