এক্সপ্লোর

Ginger Peel Benefits: আদার খোসা খেলে কীভাবে ভাল থাকবে শরীর-স্বাস্থ্য? কাদের খাওয়া একেবারেই উচিৎ নয়?

Ginger Peel: শুধু আদা নয়, আদার খোসাতেও রয়েছে অনেক গুণ। তাই আদার খোসা ফেলে না দিয়ে খেতে পারেন আপনি। তবে এক্ষেত্রে কয়েকটা সতর্কতা নেওয়া জরুরি।

Ginger Peel Benefits: আদা - এমন একটি উপকরণ, যা রান্নায় ব্যবহার করলে আসে সুন্দর স্বাদ এবং গন্ধ। আবার কাঁচা খেতে পারলে পাওয়া যায় অনেক উপকার। আদা দিয়ে চা খেলে গলা ব্যথায় খুবই আরাম পাবেন। আবার আদার রস খেলে বদহজমের সমস্যা দূর হবে। অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে থাকা - এ জাতীয় একাধিক পেট এবং হজম সংক্রান্ত সমস্যা অল্প কয়েকদিনের মধ্যে কমাতে আদার জুড়ি মেলা ভার। আমাদের শরীরের প্রদাহজনিত সমস্যা অর্থাৎ ইনফ্লেমেশন কমাতে আদার রস কাজে লাগে দারুণ ভাবে। অনেকসময় আদার কুচি মুখে রাখলে গা-গোলানো, বমি ভাব দূর হয় নিমেষে। 

তবে শুধু আদা নয়, আদার খোসাতেও রয়েছে অনেক গুণ। তাই আদার খোসা ফেলে না দিয়ে খেতে পারেন আপনি। তবে এক্ষেত্রে কয়েকটা সতর্কতা নেওয়া জরুরি। আদা ভালভাবে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে নিতে হবে। এরপর এই খোসা আপনি খেতে পারেন। তবে আপনার যদি সামান্য কিছু খেলেই পেটের সমস্যা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ না নিয়ে আদার খোসা খাওয়ার চেষ্টা করবেন না। এমনিতে স্যুপ, লিকার চা, স্মুদি - এইসবের মধ্যে অল্প পরিমাণে আদার খোসা মিশিয়ে খেতে পারেন আপনি। এছাড়াও কাঁচা চিবিয়েও খেতে পারেন আদার খোসা। তবে মনে রাখবেন, বেশি পরিমাণে আদার খোসা খাওয়া হয়ে গেলে কিন্তু পেটে ব্যথা হতে পারে। তাই অল্প পরিমাণে খাওয়াই শ্রেয়। 

  • আদার খোসার রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই উপকরণ খেলে বদহজমের সমস্যা দূর হবে। এছাড়াও কমবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। 
  • আদার খোসার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে। ইমিউনিটি বাড়াতে কাজে লাগে আদার খোসা। শীতের মরশুমে সংক্রমণ এড়াতে আদার সঙ্গে আদার খোসাও খেতে পারেন। ইমিউনিটি বাড়াবে এই উপকরণ। ফলে সহজে অসুস্থ হবেন না আপনি। 
  • আদার খোসা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাল একটি উপকরণ। অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে খাবার ভালভাবে হজম হবে। গুরুপাক খাবার খেলেও সারাক্ষণ চোঁয়া ঢেকুর উঠবে না। গলা জ্বালা করবে না। পেট আইঢাই করে অস্বস্তি হবে না। 
  • আদার মতোই আদার খোসা খেলেও পেটের যাবতীয় সমস্যা দূর হবে আপনার। কমবে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যাও। তাই যাঁদের অ্যাসিডিটির তীব্র সমস্যা রয়েছে তাঁরা কয়েকদিন অল্প পরিমাণে আদার খোসা খেয়ে দেখতে পারেন। উপকার পাবেন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget