এক্সপ্লোর

Heat Stroke : এই খাবারগুলি শিশুদের খাওয়ান, হিট স্ট্রোকের ঝুঁকি কমবে

Heat Wave : বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে

কলকাতা : গরমে নাজেহাল অবস্থা। মানুষ পাখা চালিয়েও গরম অনুভব করছে। কিছুতেই স্বস্তি মিলছে না। কুলার-এসি ছাড়া মানুষ থাকতে পারছে না। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কুলার, এসির কারণে মরসুমি ভাইরাসের শিকার হতে পারেন। উত্তরোত্তর হারে বাড়ছে গরম। বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গরম শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, শিশুদের জন্যও চিন্তার। তীব্র এই গরমে শিশুদেরও হিট স্ট্রোক (Heat Stroke) হতে পারে বলে আশঙ্কা। তাই তাদের এমন খাবার খাওয়ানো উচিত যাতে হিট স্ট্রোকের বিপদ থেকে রক্ষা করা যায়।

কী খাওয়াবেন শিশুদের ?

গ্রীষ্মকালে বাজারে পর্যাপ্ত সংখ্যায় শসা পাওয়া যায়। আমরা সকলেই কমবেশি এটা খেতে ভালোবাসি। শসা ভিটামিন কে, ভিটামিন ডি-এর মতো উৎসে সমৃদ্ধ। শরীরে জলের অভাব হতে দেয় না। শিশুরাও বিভিন্নভাবে শসা খেতে পারে।

দই এবং বাটার মিল্ক দুধ থেকে তৈরি হয়। শিশুরা বাইরে থেকে জাঙ্ক ফুড এবং পানীয় পান করে। সেসব ভালর চেয়ে বেশি ক্ষতিকারকই। দই, বাটার মিল্ক, রায়তা তৈরি করে শিশুদের খাওয়ানো যেতে পারে। এগুলো যেমন পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, তেমনি দই ও বাটার মিল্ক এনার্জি দেয়।

শরীরে জলের অভাব মেটাতে ডাবের জল একটা বড় উৎস। শিশুরা কম জল পান করলেও ডাবের জল খেতে পছন্দ করে। এতে ভিটামিন-সি, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

গ্রীষ্মকালে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে সবুজ শাক-সবজি উপকারী। আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান এতে পাওয়া যায়। শিশুরা শাক-সবজি খেতে পছন্দ করে না। তবে শাক-সবজি সুস্বাদু এবং তা স্যালাড আকারে খাওয়ানো যেতে পারে।

বঙ্গের আবহাওয়া-

চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেছে। আগামী ৫ দিনে কষ্ট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা না বাড়লেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী চার-পাঁচ দিন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget