এক্সপ্লোর

High Blood Pressure: হাই ব্লাড প্রেশারের সমস্যায় ওষুধ খাওয়ার পাশাপাশি রোজের জীবনে কী কী নিয়ম মেনে চললে উপকার ?

Health Tips: শুধু ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য নয়, সার্বিকভাবে সুস্থ থাকতেই প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে। যেভাবেই হোক শরীরকে নড়াচড়ার মধ্যে রাখতে হবে।

High Blood Pressure: উচ্চ রক্তচাপের সমস্যা (High Blood Pressure) অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকলে জীবনযাত্রায় শৃঙ্খলা আনা জরুরি। নিয়মমাফিক জীবনযাপন (Daily Lifestyle Routine) করলে তবেই নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা। এমনিতে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রায় সকলকেই ওষুধ খেতে হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে যেন বাজারচলতি ওষুধ কিনে খেতে যাবেন না। তাতে স্বাস্থ্যের অবনতি তো হবেই। চরম বিপদও ঘটে যেতে পারে। তবে ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রোজের জীবনে কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেও উপকার পাবেন। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক একনজরে। 

উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের জীবনযাত্রায় কী কী নিয়ম মেনে চললে উপকার পাবেন, দেখে নিন 

রাতে পর্যাপ্ত ঘুম 

লক্ষ্য রাখুন রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাবেন। রাতে পর্যাপ্ত ঘুম হলে স্ট্রেস কমবে আপনার। নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপের মাত্রাও। দিনের পর দিন রাতে ঠিকভাবে না ঘুমালে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। 

নিয়মিত শরীরচর্চা 

শুধু ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য নয়, সার্বিকভাবে সুস্থ থাকতেই প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে। জিমে যান, যোগাসন অভ্যাস করুন, হাঁটাচলা, দৌড়ানো, জগিং, জুম্বা, ফ্রি-হ্যান্ড একসারসাইজ - যেভাবেই হোক শরীরকে নড়াচড়ার মধ্যে রাখতে হবে। তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর শরীরে বাড়তি মেদ না জমলে রক্তচাপের মাত্রাও স্বাভাবিকই থাকবে। তবে নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে কখনই ওয়ার্ক আউট করবেন না। যাঁরা জিম কিংবা যোগাসন করছেন, প্রশিক্ষকের পরামর্শ ভীষণ ভাবে জরুরি। 

অ্যালকোহল এবং সিগারেট থেকে দূরে থাকুন 

ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে অতি অবশ্যই ত্যাগ করুন মদ্যপান এবং ধূমপানের বদভ্যাস। এই দুই বদভ্যাস ত্যাগ করলে শুধু যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তাই নয়, আরও নানাভাবে উপকৃত হবে আপনার শরীর-স্বাস্থ্য। 

স্ট্রেস কমাতেই হবে, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ 

স্ট্রেসের কারণে ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যায়। আর আজকাল সকলের জীবনেই কমবেশি স্ট্রেস রয়েছে। তাই যেভাবেই হোক স্ট্রেস কমানোর চেষ্টা করুন। মেডিটেশন করতে পারেন স্ট্রেস কমানোর জন্য। নিজের চেষ্টায় স্ট্রেস আয়ত্তে না এলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ। 

মেনুতে থাকুক স্বাস্থ্যকর খাবার-দাবার, রাশ টানুন কাঁচা নুন খাওয়ায় 

ব্লাড প্রেশার বেশি থাকলে ভাজাভুজি, অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। এর পাশাপাশি কাঁচা নুন খাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি। এইসব নিয়ম মেনে চলতে পারলেই আপনার রক্তচাপের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget