এক্সপ্লোর

Bay Leaf Health Benefits: রান্নাঘরের পরিচিত এই উপকরণ দিয়ে চা ফুটিয়ে খেলে সারা শীতে একদম সুস্থ থাকবেন আপনি

Health Tips: অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ থাকার ফলে তেজপাতা শরীরের বিভিন্ন জয়েন্ট অংশ অর্থাৎ গাঁটের যন্ত্রণা কমাতে সাহায্য করে। তাই তেজপাতা দিয়ে চা ফুটিয়ে খেলে আরাম পেতে পারেন। 

Bay Leaf Health Benefits: চায়ের ব্যাপারে অনেকেই বেশ শৌখিন। বিভিন্ন ধরনের চা সারা বছর খেয়ে থাকেন তাঁরা। তবে শীতের মরশুমে যদি ধোঁয়া ওঠা গরম এক কাপ মশলা চা পাওয়া যায়, তাহলে সোনায় সোহাগা। মশলা চায়ের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়। চায়ের মধ্যে অনেক ধরনের পাতা দিয়ে ফুটিয়েও আমরা খেয়ে থাকি। এই তালিকায় রাখতে পারেন তেজপাতা। মশলা চায়ের মধ্যে তেজপাতা দিয়ে ফুটিয়ে খেলে অনেক উপকার পাবেন। দুধ-চা ছাড়া লিকার চায়ের মধ্যেও তেজপাতা দিয়ে খাওয়া যায়। 

তেজপাতা দিয়ে চা ফুটিয়ে খেলে কী কী উপকার পাবেন, আপনার শরীর-স্বাস্থ্য কীভাবে ভাল থাকবে, দেখে নিন একনজরে 

  • তেজপাতার মধ্যে রয়েছে কিছু প্রাকৃতিক তেল বা ন্যাচারল অয়েল। এইসব তেলের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ এবং অ্যান্টি-অক্সিডেন্টস। তেজপাতার মধ্যে থাকা এই ন্যাচারাল অয়েলগুলি আমাদের হজমশক্তি ভাল করে এবং বদহজমের ও অ্যাসিডিটির সমস্যা কমায়। 
  • মশলা চায়ের মধ্যে তেজপাতা দিয়ে ফুটিয়ে খেলে পেটে ফেঁপে আইঢাই হওয়ার সমস্যা, গ্যাসের সমস্যাও দূর হয়। অ্যাসিডিটিও কমবে এই চায়ের সাহায্যে। তাই খুব গুরুপাক খাবার খাওয়া হয়ে গেলে স্বস্তি পেতে এই চা খেয়ে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে লিকার চা খাবেন, দুধ একেবারেই চলবে না। 
  • তেজপাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও মজবুত করে। তাই শীতের দিনে তেজপাতা দিয়ে চা খেলে সহজে অসুস্থ হবেন না আপনি। বিভিন্ন রোগ-সংক্রমণ দূর করার পাশাপাশি বয়সজনিত একাধিক রোগের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে তেজপাতা। 
  • ভিটামিন এ, বি৬ এবং সি রয়েছে তেজপাতার মধ্যে। এছাড়াও রয়েছে অনেক পুষ্টি উপকরণ। তার ফলে তেজপাতা দিয়ে চা খেলে সার্বিক ভাবে সুস্থ থাকবে শরীর। 
  • অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ থাকার ফলে তেজপাতা শরীরের বিভিন্ন জয়েন্ট অংশ অর্থাৎ গাঁটের যন্ত্রণা কমাতে সাহায্য করে। শীতের মরশুমে এমনিতেই ব্যথা-বেদনা বাড়ে। তাই তেজপাতা দিয়ে চা ফুটিয়ে খেলে আরাম পেতে পারেন। 

তবে একটা ব্যাপার খেয়াল রাখা জরুরি। তেজপাতার বেশ কড়া একটা গন্ধ রয়েছে। এই পাতার প্রভাবে চায়ের সাধারণ গন্ধ যাতে নষ্ট না হয় সেই জন্য এক কাপ চায়ে একটা বা দুটোর বেশি তেজপাতা ব্যবহার করবেন না। 

আরও পড়ুন- ঠান্ডা দুধই সেরা ক্লেনজার, স্ক্রাবার হিসেবেও দুধের জুড়ি মেলা ভার 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget