এক্সপ্লোর

Health Tips: অসময়ে ছানি, চোখের নীচে দাগ পড়তে পারে কীসের অভাবে ?

Eye Health: শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি শুধুমাত্র গুরুতর Conjunctivitis-এর ঝুঁকি বাড়ায় না, চোখের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও প্রভাব ফেলে।

কলকাতা : ভিটামিন ডি (Vitamin D) এমন এক মাইক্রোনিউট্রিয়েন্ট যা শরীরের হাড় ও পেশিকে শক্ত করতে কাজ করে। এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। যার জেরে হাড় মজবুত থাকে। কিন্তু ভিটামিন ডি শুধু হাড়কেই মজবুত করে না, মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্যও বজায় রাখে। তাই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে তা স্বাভাবিকভাবেই চোখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। ভিটামিন ডি-তে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এবং এর ডোজ চোখের শুষ্কতা, ছানি পড়া ও রেটিনাল অবক্ষয়ের ঝুঁকি কমায়। তাই চোখের স্বাস্থ্য বজায় রাখতে শরীরে ভিটামিন ডি-র সঠিক মাত্রা থাকাটা খুবই জরুরি বলে মনে করা হয়।

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চোখের স্বাস্থ্যের (Eye Health) ওপর তার খারাপ প্রভাব পড়ে। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি শুধুমাত্র গুরুতর Conjunctivitis-এর ঝুঁকি বাড়ায় না, চোখের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও প্রভাব ফেলে। চিকিৎসকরা বলছেন, শরীরে ভিটামিন ডি-এর স্বাভাবিক মাত্রা ৩০। যে ব্যক্তির ভিটামিন ডি-এর মাত্রা ১০-এর নীচে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং এই পরিস্থিতিতে কনজাংটিভাইটিসের ভাইরাস দ্রুত আক্রমণ করে। কয়েক বছর আগে এক গবেষণায় দেখা গেছে, কনজাংটিভাইটিসে আক্রান্ত ৯০ শতাংশ মানুষের ভিটামিন ডি-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। এই ধরনের লোকেরা সহজেই চোখের ফ্লুতে আক্রান্ত হয় এবং তা চোখের উপর খুব খারাপ প্রভাব ফেলে। শুধু তাই নয়, ভিটামিন ডি কম খাওয়ার কারণে ৪০ বছরের বেশি বয়সী মহিলাদের চোখের নীচে কালো দাগ এবং ফোলাভাব দেখা যায়। ভিটামিন ডি-র অভাবে চোখে অকালে ছানি পড়ার ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, এর ঘাটতির কারণে রেটিনাল ডিজেনারেশন হয়। যে কারণে চোখের দুর্বলতা বেড়ে যায় এবং দৃষ্টিশক্তি কমে যায়।

চোখ যদি বারবার শুকিয়ে যায় এবং জ্বালাপোড়া হতে থাকে তবে তা শরীরে ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ। এর পাশাপাশি চোখের নীচে কালো দাগ এবং ফোলা চোখও ভিটামিন ডি-এর অভাব নির্দেশ করে। এর পাশাপাশি সারাক্ষণ চোখে ক্লান্তি ভাবও একটি উপসর্গ।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন ; হার্টের রোগের বড় কারণ কি জিন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget