এক্সপ্লোর

Avoid Drinking Says IMD: হাড় কাঁপানো ঠান্ডায় এড়িয়ে চলুন মদ্যপান, নিদান আবহাওয়া দফতরের

"ভিটামিন-সি খান, জোর দিন ফলে, ত্বক আর্দ্র রাখুন..." বলছেন বিশেষজ্ঞরা

দিল্লি: ডিসেম্বরের শেষ দিকে উত্তর ভারতে তাপমাত্রা পারদ নামবে কয়েক ডিগ্রি। এইসময় বাড়িতেই থাকুন। মদ ছোঁবেন না। বদলে ভিটামিন-সি খান। জোর দিন ফলে। ত্বক আর্দ্র রাখুন। ঠান্ডার হাত থেকে বাঁচতে এমনই নিদান দিল আবহাওয়া দফতর।

ডিসেম্বর মানেই যেন উৎসবের আমেজ। ক্রিসমাস, নিউ ইয়ার মিলে মানুষ হই-হুল্লোড়ে মেতে ওঠেন। কিন্তু এবার তাতে খানিকটা বাধ সেধেছে করোনা।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানে ২৮ ডিসেম্বর থেকে তাপমাত্রার পারদ নামবে। এইসময় ফ্লু, সর্দি, নাক দিয়ে রক্ত পড়ার মতো ঘটনা ঘটতে পারে।

বেশিক্ষণ ঠান্ডায় থাকলে এগুলি সব দেখা দিতে পারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, মদ খাবেন না। কারণ এটা শরীরের তাপমাত্রা নামিয়ে দেয়। বাড়িতে থাকুন। ভিটামিন সি খান। ফল খান। ত্বক আর্দ্র রাখার চেষ্টা করুন।

আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, ’’পশ্চিমী ঝঞ্ঝার জন্য রবি ও সোমবারের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।‘‘

জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাথণ্ডে এখন তুষারপাত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ওই অঞ্চলগুলিতে প্রবাহিত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তর ও উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে দিল্লি-সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।

সে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলেছে, পঞ্জাবের কিছু অঞ্চল ছাড়া দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানায় আগামী ২৮-২৯ ডিসেম্বর প্রবল ঠান্ডা পড়তে পারে।

কিছু কিছু জায়গায় বাড়বে কুয়াশাও। আগামী কয়েক দিনে উত্তর ভারত জুড়ে প্রবল ঠান্ডা পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget