এক্সপ্লোর

Coronavirus Home Isolation Care: প্রথমেই স্টেরয়েডে বিগ নো ! দরকার নেই দামী ওষুধও, মৃদু উপসর্গের রোগীদের কী পরামর্শ

Covid Patients With Mild Symptoms : সেকেন্ড ওয়েভে যা যা ওষুধ খেয়েছিলেন, এবার আর তার প্রয়োজন নেই ! মৃদু উপসর্গযুক্ত রোগীদের কী পরামর্শ দিলেন ডা. দীপ্তেন্দ্র সরকার ?

কলকাতা : দেশে ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা (Covid 19)। করোনায় দৈনিক সংক্রমণ একলাফে বাড়ল। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫৮ হাজার ০৯৭। গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৩৮৯। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৩৪।

এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করলেন বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar)। তিনি বললেন, আজ যেখানে আক্রান্তের সংখ্যা এক লাফে এতটা বাড়ল, সেখানে আগামীকাল এই লাফটা আরও বড় হতে পারে। দক্ষিণ আফ্রিকার মতে দেশেও যে হারে সংক্রমণ ছড়িয়েছিল, এখানে সেই হারটা আরও বেশি হতেই পারে। ভারতের জনঘনত্ব অনেক বেশি। তাই হয়ত সংক্রমণের মাত্রা বেশি, আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক সরকার। তিনি জানান, এই সময় মানুষের সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। ডা. সরকারের মতে - 

  • মাস্ক ব্যবহার করুন । কখনও মাস্ক খোলা যাবে না । 
  • ভিড় এড়িয়ে চলুন।
  • মৃদু উপসর্গ দেখা দিলেই নিজেকে আইসোলেট করুন। 
  • নিভৃতবাসে থাকুন অযথা আতঙ্কিত হবেন না। 
  • প্যারাসিটামলের উপরই ভরসা রাখুন। 
  • Ivermectin, Remdesivir, Tocilizumab এগুলি ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হবে । 
  • ওমিক্রন ভ্যারিয়েন্টের উপর স্টেরয়েড তেমন ভাবে কাজ করে না, তাই স্টেরয়েড নিয়ে সমস্যা বাড়বে। তাছাড়া প্রথমেই স্টেরয়েড কোনও কাজে লাগে না। সাইটোকাইন স্টর্ম সামলাতে স্টেরয়েডের ব্যবহার আছে। 
  • উপসর্গ দেখা দিলে ফেলে রাখা নয়, সঙ্গে সঙ্গে টেস্ট করানোর প্রয়োজন। 
  • এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে চলে গিয়েছে বিষয়টি। তাই কনট্র্যাক্ট ট্রেসিং করার সময় এটা নয়। 
  • উপসর্গ দেখার সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেট করুন
  • শরীরে অক্সিজেনের মাত্রা মাপতে পালস অক্সিমিটার ব্যবহার করতে হবে। 
  • মৃদু উপসর্গ দেখা দিলেই টেস্ট করান।  

আরও পড়ুন : 

বদলাচ্ছে করোনা চিকিৎসা, বাতিল হয়ে গেল কোন কোন ওষুধপত্র?বদলাচ্ছে করোনা চিকিৎসা, বাতিল হয়ে গেল কোন কোন ওষুধপত্র?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ৪.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ০০৪। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১। এখনও পর্যন্ত দেশে মোট ১৪৭ কোটি ৭২ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ওমিক্রন আক্রান্তের যে দৈনিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে তা নিয়ে বিশেষ মতপ্রকাশ করেছেন ডা. কুণাল সরকার। তাঁর মতে, এখন আরটিপিসিআর করে করোনা ধরা পড়লেই তো তার জেনম সিকোয়েন্সিং হচ্ছে না। তাতে সারাদেশ কত মানুষ ডেল্টা আক্রান্ত, কত মানুষ ওমিক্রন আক্রান্ত, তার নির্দিষ্ট কোনও হিসেব মিলছে না। তাই এই সংখ্যা, যা সামনে আসছে, তা দিয়ে ওমিক্রন-চিত্র পরিষ্কার হচ্ছে না। ডা. দীপ্তেন্দ্র সরকারের কথায়, ওমিক্রন যদি রুগ্ন ভাইরাসও হয়ে থাকে, তাহলেও সতর্ক না হলে মৃত্যুহার বাড়বে। তাই সতর্কতার বিকল্প নেই। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget