এক্সপ্লোর

Corona Vaccine Update: কমল করোনা টিকা নেওয়ার পর রক্তদানের দিনের ব্যবধান, জেনে নিন নতুন নির্দেশিকা

গত ৫ মার্চ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এক অ্যাডভাইসারি জারি করে জানিয়েছিল, করোনার টিকা নেওয়ার ২৮ দিন পরই করা যাবে রক্তদান।

নয়াদিল্লি : করোনা অতিমারীর করাল রূপের সঙ্গে লড়ছে গোটা ভারত। সংক্রমিত, মৃতের সংখ্যা বাড়ছে দিন-দিন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে আকাল অক্সিজন নিয়েও। এর মাঝেই তৈরি হয়েছে নতুন সংকটও। যা হল রক্তের ঘাটতি। এই পরিস্থিতিতে টিকা নেওয়ার পর রক্তদানের ক্ষেত্রে দিনের ব্যবধান কমানোর নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক। জানানো হয়েছে, করোনার টিকা নেওয়ার ১৪ দিন পর থেকেই করা যাবে রক্তদান।

গত ৫ মার্চ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এক অ্যাডভাইসারি জারি করে জানিয়েছিল, করোনার টিকা নেওয়ার ২৮ দিন পরই করা যাবে রক্তদান। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রেই যে নিয়ম প্রযোজ্য ছিল। কিন্তু এবার সেটাই পাল্টে করা হল ১৪ দিন। অর্থাৎ, কোভিডের প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া যে কেউ টিকা নেওয়ার ১৪ দিন পর থেকে এবার রক্তদান করতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের পক্ষে অ্যাডিশনাল ডিরেক্টর চিকিৎসক সুনীল গুপ্তার সই করা নির্দেশিকায় দেশের সমস্ত ব্লাড ব্যাঙ্কের কাছে নতুন যে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

১ মে থেকে গোটা দেশজুড়ে চালু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাদান কর্মসূচি। গোটা দেশেই টিকার আকাল কাটিয়ে আপাতত বিভিন্ন রাজ্যে একে একে শুরু হচ্ছে যে প্রক্রিয়া। এর মাঝেই করোনা কালে রক্ত সংকটের আশঙ্কা থাকছে। কারণ, পরিসংখ্যান জানাচ্ছে, ১৮ থেকে ৪৪ বছর বয়সীরাই সবথেকে বেশি এগিয়ে আসেন রক্তদানের ক্ষেত্রে। তাই দেশের একটা বড় অংশ যদি টিকা নেওয়ার কারণে রক্ত দিতে না পারে তাহলে দেশে রক্তের প্রবল আকাল দেখা দিতে পারে।

এমনিতেই করোনা রোগীর চিকিৎসার জন্য রক্ত ও প্লাজমা প্রয়োজন হয়। এছাড়া এমনিতেই আরও একাধিক রোগ বা দুর্ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে রক্তের। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের নতুন নির্দেশে স্বস্তি সবমহলে। রাজধানীতে কাজ চালানো এক স্বেচ্ছাসেবী সংস্থা জানাচ্ছে, এতদিন আমরা সকলকে অনুরোধ করছিলাম, টিকা নেওয়ার আগে রক্তদান করতে। তবে টিকার নেওয়ার পর রক্তদানের মাঝে সময় ব্যবধান কমে যাওয়ায় রক্তের সংকটের সমস্যা কমবে বলেই প্রত্যাশা তাদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget