এক্সপ্লোর

Devi Shetty on Coronavirus : অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের বেশি হলে চিন্তার কিছু নেই, অহেতুক আতঙ্কিত হবেন না, বার্তা দেবী শেঠীর

করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশে ভিডিও কনফারেন্সিংয়ে বার্তা দেন চিকিৎসক দেবী শেঠী, চিকিৎসক নরেশ ত্রেহান ও চিকিৎসক রণদীপ গুলেরিয়া।

নয়াদিল্লি : অহেতুক আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন, কোনওরকম সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ নিন। বার্তা দিলেন দেবী শেঠী। দেশে করোনা সুনামি নিয়ে তৈরি হওয়া আতঙ্কের পরিবেশের মাঝে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে যে বার্তা দিয়েছেন নারায়াণা হেলথ-র চেয়ারম্যান দেবী শেঠী। তিনি ছাড়াও যে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দিয়েছিলেন মেদান্তার চেয়ারম্যান চিকিৎসক নরেশ ত্রেহান ও দিল্লি এইমসের ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।

দেশের বিদগ্ধ এই চিকিৎসক দেবী শেঠী যেখানে বলেন, শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের বেশি হলে চিন্তার কিছু নেই। তবে অল্প শারীরিক কসরতের পর তা কমে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। তবে কাশি, হাঁচি, বদহজম, বমি ও শরীরে অত্যধিক ব্যথার মতো কোনও উপসর্গ থাকলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করিয়ে নিন। অনেক ক্ষেত্রেই কোভিড আক্রান্ত হলেও কোনও উপসর্গ দেখা যায় না। সেক্ষেত্রে হোম আইসোলেশনে থেকে ঘণ্টা ছয়েক অন্তর শরীরে অক্সিজেনের মাত্রা মাপুন।

এদিকে, চিকিৎসক নরেশ ত্রেহান বলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতি যেরকম তাতে যাদের হাসপাতালে ভর্তি করা, অক্সিজেন বা রেডমিসিভের দেওয়া একান্ত প্রয়োজন, তারা যাতে সঠিক চিকিৎসা পান, সেটা নিশ্চিত করাটা খুব প্রয়োজন। কোনওভাবেই অক্সিজেন বা ওষুধ অপচয় করার জায়গায় আমরা নেই। তিনি মনে করিয়ে দেন, বেশিরভাগ কোভিড আক্রান্তই আইসোলেশনে থেকে সেরে ওঠেন। ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও অনেক বিষয় খতিয়ে দেখে তারপরই সিদ্ধান্ত নেন তারা।

কার্যত একইরকম মত পোষণ করেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি বলেন, অক্সিজেন বা রেডমিসিভের ওষুধ প্রয়োগ ছাড়াই কিন্তু ৮৫ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে ওঠেন। ৫-৭ দিনের প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা, শুকনো গলার মতো সমস্যা ভোগায় তাদের। কিন্তু ১৫ শতাংশ ক্ষেত্রে সমস্যাটা সেখানে মোটেই আটকে থাকে না। সেটা অত্যন্ত জটিল রূপ ধারণ করতে পারে। 

দেশের তিন শীর্ষ চিকিৎসকই দেশবাসীর কাছে আর্জি জানান, অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকা, আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজনীয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget