এক্সপ্লোর

Coronavirus Update: দু'মিটারের দূরত্ববিধি মেনেও হতে পারে কোভিড সংক্রমণ! আশঙ্কা বাড়িয়ে বলছে নতুন সমীক্ষা

কোভিড সংক্রমণের প্রথমদিকে বিশ্বাস ছিল ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। কিন্তু এখন বিভিন্ন সমীক্ষা বলছে এয়ারোসোলের মাধ্যমেও সংক্রমণ ছড়ায়।

টরন্টো : কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বজায় রেখে চলছেন দু'মিটার দূরত্ব? গণ পরিবহনে যাতায়াতের সময় মেনে চলছেন দূরত্ববিধি? তার সত্বেও করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশঙ্কা বাড়িয়ে এমন তথ্যই জানাচ্ছে নতুন এক সমীক্ষা।

কোভিডের বাড়াবাড়ি শুরু হওয়ার সময় থেকে চিকিৎসকমহল থেকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে মাস্ক পরার, দূরত্ববিধি বজায় রাখার গুরুত্ব। কোভিডের শৃঙ্খল ভাঙতে দূরত্ববিধি পালন করা একান্ত প্রয়োজনীয় বলেই জানা ছিল এতদিন, কিন্তু সেই ধ্যান-ধারণা বাধ্য হয়ে বদলানোর সময় এসেছে বলেই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির।

তাদের বক্তব্য, কোভিড সংক্রমণের প্রথমদিকে বিশ্বাস ছিল ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। কথা বলা বা হাঁচি-কাশির সময় যা ছড়ায় বলেই দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ ছিল। এই ড্রপলেট তুলনামূলক ভারী। কিন্তু এখন বিভিন্ন সমীক্ষা বলছে এয়ারোসোলের মাধ্যমেও সংক্রমণ ছড়ায়।

কিছুদিন আগে বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ল্যানসেটে প্রকাশিত হয়েছিল, বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনা। যার কারণ হিসেবে বলা হয়েছিল, তুলনামূলক হালকা ও হাওয়ায় ভাসতে সক্ষম এয়ারোসোলের কথাই।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত মার্টিন বাজান্টের মতে, হাওয়ায় ভেসে কোভিড ১৯-র সংক্রমণের বিষয়টার গুরুত্ব যথেষ্ট। সমীক্ষকদের পক্ষ থেকে তাই জানানো হচ্ছে, বেশি লোকজন রয়েছে এমন জায়গায় বেশিক্ষণ না থাকাই তাই স্রেয়।

সমীক্ষায় বলা হয়েছে, বেশিসম্ভব সময় ইন্ডোর কোনও জায়গায় থাকা, মাস্কের ক্রমাগত ব্যবহারের মতো একাধিক বিষয় নির্ভর করছে সংক্রমণের কবল থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। সমীক্ষায় বলা হয়েছে, হাওয়া-বাতাস চলাচল করে এমন ঘরে থাকাটা তুলনামূলক স্বস্তির।

একসঙ্গে বেশিজন এক ঘরে থাকা, একত্রিত হয়ে ব্যায়াম, গান-গাওয়ার মতো কাজের সময় সংক্রমণ ছড়িয়ে পড়ার বাড়তি আশঙ্কা রয়েছে বলেই সমীক্ষায় জানানো হয়েছে। এই মুহূর্তে সমীক্ষক দল কাজ চালাচ্ছে নতুন আর একটি বিষয়ের উপর। সংক্রমিত হননি এমন কেউ যদি সংক্রমিত কোনও ব্যক্তির সঙ্গে একই ঘরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা ঠিক কতটা, তা নিয়ে।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget