এক্সপ্লোর

Omicron Update : বিশ্বজুড়ে করোনা আতঙ্ক ! রেকর্ড দৈনিক সংক্রমণ ব্রিটেন-আমেরিকায়, ঘায়েল বহু শিশু

Omicron Update : ভারতেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পর্যন্ত এখনও পর্যন্ত ২১ জায়গায় ওমিক্রনের সংক্রমণ হয়েছে

নয়াদিল্লি : আমেরিকা (America) থেকে ইউরোপ (Europe)। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ।

ব্রিটেনে একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১ হাজার ৬১২ জন করোনা আক্রান্ত। 

আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন। পাশাপাশি, ওমিক্রন-উদ্বেগের কারণে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে আড়াই হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে। সান ফ্রান্সিসকো বাতিল করেছে বর্ষবরণের রাতে আতসবাজি প্রদর্শন

Omicron Update : বিশ্বজুড়ে করোনা আতঙ্ক ! রেকর্ড দৈনিক সংক্রমণ ব্রিটেন-আমেরিকায়, ঘায়েল বহু শিশু । 


আরও পড়ুন :

প্লেটলেট কী? কত কমলে চিন্তার বিষয় কেন? কখন কমতে পারে



ভারতেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পর্যন্ত এখনও পর্যন্ত ২১ জায়গায় ওমিক্রনের সংক্রমণ হয়েছে। এই মুহূর্তে দেশে ৬৫৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে  পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭ জনের। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সবথেকে বেশি চিন্তা সেই কলকাতা নিয়েই। গত ২৪ ঘণ্টায় তিলোত্তমা নতুন করে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। যার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০২। মৃত্যু ২ জনের। হাওড়াতে ৫৮ জন, হুগলিতে ৪১ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget