এক্সপ্লোর

Diabetic Neuropathy: ডায়াবেটিস থেকে নার্ভের কঠিন সমস্যা, অবহেলায় বাদ দিতে হতে পারে অঙ্গও !

Diabetic Neuropathy Types : অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে পেরেক ফুটলেও টের পাওয়া যায় না। অসাড়ে পায়ের গভীরে ইনফেকশন ছড়াতে থাকে।

ডায়াবেটিস। সরাসরি ঘাতক রোগ না হলেও এর প্রভাব সুদূরপ্রসারী, গভীর। মধুমেহ আসলে সায়লেন্ট কিলার। সিঁধ কেটে ঢোকে শরীরে। হয়ত যখন ধরা পড়ল, তখন ব্লাড সুগার লেভেল হাই। তারপর চোরাগোপ্তা আক্রমণ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর। ডায়াবেটিসের প্রভাবে কিডনি, লিভার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই এর প্রভাব পড়ে চামড়াতেও। ক্ষতি হয় স্নায়ুর কাজকর্মেও। যাকে বলা যেতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই নিয়ে বিস্তারিত আলোচনায় ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। কার কতদিন ধরে ডায়াবেটিস রয়েছে, তার উপরই নির্ভর করে রোগী ডায়াবেটিস নিউরোপ্যাথিতে আক্রান্ত হবেন কি না। যাঁর ঠিক সময়ে ডায়াবেটিস ধরা পড়ে, তাঁর ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম!  

নার্ভের বিভিন্নরকমের সমস্যা হতে পারে ডায়াবেটিসের জন্য।

  • সবথেকে বেশি দেখা যায় পেরিফেরাল নিউরোপ্যাথি - পা থেকে সমস্যা শুরু হয়। পায়ের পাতায় লক্ষণ চোখে পড়ে। হাতের আঙুল থেকে শুরু হতে পারে। লক্ষণ গুলি হল -
  • অসাড় ভাব
  • ঝিম ধরে যাওয়া
  • শিরশিরানি হওয়া
  • পরবর্তীতে হাত-পা জ্বালা 
  • রাতে শোওয়ার সময় বেশি জ্বালা ধরে। অনেকটা লঙ্কার জ্বালার মতো
  • অনেক সময় অবশ হয়ে যায়। যাকে হাইপো অ্যাস্থেশিয়া বলে। আঘাত লাগলে সাড় না পাওয়া, ব্যথা না বোঝা, এই হাইপো অ্যাস্থেশিয়ার লক্ষণ।
  • অনেক সময় হাতে গরম জল পড়লে বা পায়ে পেরেক ফুটলেও টের পাওয়া যায় না। অসাড়ে পায়ের গভীরে ইনফেকশন ছড়াতে থাকে। যাকে ডায়াবেটিক ফুট বলা হয়ে থাকে। হাড় অবধি ইনফেকশন ছড়িয়ে যায়। 
  • ডায়বেটিক ফুটে অনেক সময় ইনফেকশন এতদূর ছড়ায়, যাতে পায়ের একাংশ বাদও দেওয়া হতে পারে। যাকে বলে - diabetic foot amputation
  • নার্ভ একবার ড্যামেজ হলে সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন । তবে সুচিকিৎসায় এর প্রতিরোধ সম্ভব
  • অটোনমিক নিউরোপ্যাথি। এর অর্থ, শরীরের মধ্যে আভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গের যে নার্ভের সঞ্চালন হয়, তার সমস্যা। যার মুখ্য কারণ ডায়াবেটিস। 
  • এই ধরনের নিউরোপ্যাথি রেচনতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অসাড়ে প্রস্রাব হওয়ার মতো লক্ষণ হয়। ইউরিন ইনফেকশন দেখা যায়। 
  • প্রস্রাবের সময় প্রদাহ হয়ে থাকে । 
  • মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গে শুষ্কতা আসতে পারে। 
  • হার্ট রেটে পরিবর্তন আসে। 
  • বসা থেকে দাঁড়ালে ব্লাড প্রেসার কমে যায়। 
  • সুগার কমে গেলে বুঝতেও পারেন না  অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্তরা। 
  • পাকস্থলীর সঙ্কোচন প্রসারণ কমে যায়। সহজে হজম হয় না খাবার।  
  • প্রক্সিমাল নিউরোপ্যাথি। এতে সাধারণত কোমর-ঘাড়ের কাছের স্নায়ু ও পেশীর সমস্যা হতে পারে। কোমর ও থাইতে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। সেখানকার পেশী কমজোরি ও সরু হয়ে যেতে পারে।
  • এছাড়াও নার্ভের আরও অনেক কঠিন সমস্যা হতে পারে। 
  • মনোনিউরোপ্যাথিতে একটি নার্ভ হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়। একটি নার্ভের সঞ্চালন স্থান ধরে প্রচণ্ড ব্যথা হয়। যেমন চোখের নার্ভ আক্রান্ত হলে নানা সমস্যা হতে পারে। এর থেকে ডাবল ভিশন আসতে পারে। এছাড়া আরও কিছু সমস্যা আসতে পারে। 

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা গভীরে যায় না। বা গেলেও নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণই হল ডায়াবেটিক নিউরোপ্যাথি আটকানোর সহজ পন্থা। 


    Diabetic Neuropathy: ডায়াবেটিস থেকে নার্ভের কঠিন সমস্যা, অবহেলায় বাদ দিতে হতে পারে অঙ্গও !

    ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget