এক্সপ্লোর

Winter And Joint Pain: পারদ নামতেই গাঁটের ব্যথার পৌষমাস? যন্ত্রণা কমাতে কী করণীয়, বলছেন ডাক্তাররা

Arthritis And Pain Management: থার্মোমিটারের পারদ একটু নামতে না নামতেই গাঁটের ব্যথার পৌষমাস। যত ঠান্ডা পড়ছে, তত হাড় আর গাঁটের যন্ত্রণা অসহ্য হয়ে উঠছে।

নয়াদিল্লি: থার্মোমিটারের পারদ (winter pain) একটু নামতে না নামতেই গাঁটের ব্যথার পৌষমাস। যত ঠান্ডা পড়ছে, তত হাড় আর গাঁটের যন্ত্রণা (excessive joint pain) অসহ্য হয়ে উঠছে। শীত মানেই যেন নরকবাস। ফর্টিস এসকর্টস হাসপাতালের অস্থিরোগ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর, হরিশ ঘুটার মতে, 'শীতে এক বা একাধিক গাঁটের প্রদাহ (inflammation increases) বেড়ে যাওয়াতেই যন্ত্রণার এমন বাড়বৃদ্ধি। 

কেন কঠিন?
নয় নয় করে অন্তত একশো রকমের আর্থারাইটিস রয়েছে। অর্থাৎ বাত বলতেই গাঁটে যন্ত্রণার যে সর্বজনীন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, সবক্ষেত্রে তা সত্যি নাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের বাতের সমস্যা দেখা যায়, তার অন্যতম উপসর্গ তীব্র যন্ত্রণা। আর চিকিৎসক ঘুটা জানালেন, আর্থারাইটিস রোগীদের জন্য বিশেষত বছরের এই সময়টা বেশ কঠিন। সঠিক ভাবে যন্ত্রণার চিকিৎসা না হলে প্রত্যেক দিনের কাজকর্ম ব্যাহত হতে পারে। শুধু তাই নয়। সার্বিক ভালো থাকার উপরও প্রভাব পড়তে বাধ্য। কিন্তু কী ভাবে এই ভয়ঙ্কর গাঁটের ব্যথার হাত থেকে রেহাই পাবেন?
 প্রথমত, এটা জেনে রাখা দরকার যে শীতে আঙুল এবং পায়ের ডগা পর্যন্ত রক্ত চলাচল কমে যায় যা কি না এই ধরনের গাঁটের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। তাপমাত্রা কমে গেলে দেহের পেশিগুলিও আড়ষ্ট হয়ে ওঠে যাতে যন্ত্রণার সমস্যা আরও বাড়তে পারে। পাশাপাশি, যেহেতু শীতকালে মানুষজন ঘরের ভিতর থাকতেই বেশি স্বচ্ছন্দ, তাই সূর্যের আলো শরীরে কম লাগে। তাতে ভিটামিন ডি-র অভাব দেখা দেওয়ার সম্ভাবনা ষোলো আনা। 

কী করণীয়?
চিকিৎসক ঘুটার পরামর্শ,

  • প্রচুর জল পান করুন যাতে শরীরে জলের মাত্রা না কমে। প্রদাহ নিয়ন্ত্রণে আনতেও এর উপকারিতা যথেষ্ট। তা ছাড়া গাঁটে গাঁটে সংঘর্ষ আটকাতেও উপযোগিতা রয়েছে।
  • শীতবস্ত্র অবশ্যই পরে থাকবেন যাতে শরীর উষ্ণ থাকে। বাড়িতে হিটারের ব্যবস্থা করুন।
  • নিয়মিত এক্সারসাইজ অত্যন্ত দরুরি। এতে আপনার গাঁটগুলি নমনীয় থাকবে। সেখানকার লুব্রিকেশনও ঠিকঠাক হবে।
  • ভিটামিন ডি, ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, রসুন, সয়াবিন, সবুজ সবজি, বাদাম, প্রচুর জল যেন অবশ্যই খাবারের তালিকায় থাকে।
  • ওজন বেশি থাকলে আর্থারাইটিস হওয়ার আশঙ্কা বেশি। সুতরাং ওজন যাতে না বাড়ে, সে দিকে খেয়াল রাখা দরকার।
  • কায়িক পরিশ্রম জরুরি যাতে গাঁটের নমনীয়তা বজায় থাকে। 

আরও পড়ুন:লাভলিকে বাড়িতে এসে চা খাওয়ার আমন্ত্রণ সুজনের, সিপিএম নেতার বাড়িতে 'দিদির দূত'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget