এক্সপ্লোর

India Covid: আরও কমল দৈনিক সংক্রমণ, তবে বৃদ্ধি মৃত্যুর সংখ্যায়

Covid Infection: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন।

নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা।

আরও কম সংক্রমণ:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। গতকালের বুলেটিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৬১। গত ২৪ ঘণ্টায় সারা দেশে সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪৬ জন। এখন সারা দেশে অ্যাক্টিভ কোভিড কেস (Active Case) দাঁড়িয়ে রয়েছে ১১ হাজার ৮৮৯ জনে। 

বেড়েছে মৃত্যু:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আগেরদিনের বুলেটিন অনুযায়ী দেশে দৈনিক মৃত্যু হয়েছিল ৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭১০ জনের। 

পজিটিভিটি রেটেও নিম্নগতি:
এখন দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.২০ শতাংশ। দেশে সাপ্তাহিক পজিটিভিটি রেট দাঁড়িয়ে ০.২৪ শতাংশে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

চলছে টিকাকরণ:
এরইমধ্যে চলছে টিকাকরণও। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি। ১৮ বছরের বেশি যাঁদের বয়স, করোনাভাইরাস সংক্রমণ (Coronavirus) প্রতিরোধের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বুস্টার ডোজ নেওয়ার জন্য ফের টিকাকরণ কেন্দ্রে হাজির হচ্ছেন তাঁরা। তবে এর আগে সরকারের পক্ষ থেকে করোনার টিকার দু’টি ডোজ বিনামূল্যে দেওয়া হলেও, এবার এখনও সেরকম কোনও ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রক এবার জানিয়ে দিয়েছে, আপাতত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে না। বেসরকারি কেন্দ্রে মিলবে বুস্টার ডোজ। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন - দুটি বুস্টার ডোজই মিলবে ২২৫ টাকা করে। ভারতের বিপুল বাজারের দিকে তাকিয়ে, বুস্টার ডোজ কর্মসূচি শুরুর ঠিক আগের দিন ভ্যাকসিনের দাম এক ধাক্কায় কমানোর কথা ঘোষণা করে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। তবে পূর্ব ঘোষণামতো স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা এবং ৬০ বছরের বেশি ব্যক্তিরা সরকারি কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাচ্ছেন।

আরও পড়ুন: খেলাধুলোয় বাড়বে মনোযোগ, দাবি নয়া গবেষণায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget