এক্সপ্লোর

Florona Update : ইজরায়েলে ধরা পড়ল ফ্লোরোনা, আক্রান্ত সন্তানসম্ভবা

florona : সন্তান জন্ম দেওয়ার জন্য রবিন মেডিকেল সেন্টারে এক মহিলা ভর্তি হন। তাঁর শরীরে ফ্লোরোনা সংক্রমণ ধরা পড়ে।

নয়াদিল্লি :  করোনার পর ফ্লোরোনা। আতঙ্ক ছড়াল ইজরায়েলে । একে করোনা আতঙ্ক। তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা। শুক্রবার আরব নিউজ জানায়, ইজরায়েলে হদিশ মিলেছে প্রথম "ফ্লোরোনা" আক্রান্তের।

কী এই ফ্লোরোনা? 

এই অসুখ আদতে কোভিড -19 এবং ইনফ্লুয়েঞ্জার একসঙ্গে আক্রমণ। ইজরায়েলের একটি সংবাদপত্র জানিয়েছে ,  এই সপ্তাহে সন্তান জন্ম দেওয়ার জন্য রবিন মেডিকেল সেন্টারে এক মহিলা ভর্তি হন। তাঁর শরীরে ফ্লোরোনা সংক্রমণ ধরা পড়ে। ইনফ্লুয়েঞ্জা ও তার সঙ্গে করোনাভাইরাস। সাঁড়াশি আক্রমণে ঘায়েল মহিলা।

বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে বহু দেশই বুস্টার ডোজ শুরু করেছে। সেখানে ইজরায়েলই বিশ্বে প্রথম কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করল। প্রথমে ভ্যাকসিন পাবেন সংক্রমণের ঝুঁকি যাঁদের সবথেকে বেশি তাঁরা ।  ওমিক্রন তরঙ্গের আশঙ্কাতেই এই পদক্ষেপ। 

আরও পড়ুন :

বাড়ছে আতঙ্ক, কলকাতা মেডিক্যাল কলেজে সংক্রমিত আরও দুই ইন্টার্ন

২০২০ সালে ইজরায়েল করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করে। এখন তারা চতুর্থ ডোজ দিচ্ছে। প্রথম এই রাউন্ডে ভ্যাকসিন পাবেন ,  বয়স্ক ব্যক্তিরা। রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম তাঁরাও ভ্যাকসিন পাবে।   ইজরায়েলে শেবা মেডিকেল সেন্টারে শুরু হয়েছিল এই চুর্থ রাউন্ড। সেখানে প্রথম চতুর্থ রাউন্ডের ভ্যাকসিন পান হার্ট এবং ফুসফুস প্রতিস্থাপন হওয়া রোগীরা। 

বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৩৪ হাজার ৯৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৭৯ লক্ষ ১০ হাজার ৪১৭। 

Florona Update : ইজরায়েলে ধরা পড়ল ফ্লোরোনা, আক্রান্ত সন্তানসম্ভবা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget