এক্সপ্লোর

Mental Health: অবসাদ? বিষণ্ণতা? খেয়াল রাখুন হার্টের দিকে

Science News: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (BioMedical Engineering)-এ প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্র। মানসিক স্বাস্থ্যের অবনতি এবং রক্তচাপের ব্যাপক ওঠানামার মধ্যে একটি যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।

ওয়াশিংটন: মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়ে থাকে বারবার। সম্প্রতি একটি গবেষণার ফলও সেই বিষয়টিকেই আরও স্পষ্ট করল।

সম্প্রতি একটি গবেষণায়, দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের (University of South Australia) বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটি চমকপ্রদ তথ্য। রক্তচাপ এবং হৃদস্পন্দনের তারতম্যের (Heart rate variation)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মানসিক স্বাস্থ্য।

কোথায় প্রকাশিত:
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (BioMedical Engineering)-এ প্রকাশিত হয়েছে এই নতুন গবেষণাপত্র। মানসিক স্বাস্থ্যের অবনতি এবং রক্তচাপের ব্যাপক ওঠানামার মধ্যে একটি যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে যা কার্ডিওভাস্কুলার রোগ এবং শরীরের অন্য অঙ্গের ক্ষতি হতে পারে।

কী বলছেন গবেষকরা:
গবেষক ডক্টর রেনলি লিম জানাচ্ছেন, মানসিক অসুস্থতা শরীরের কাজকর্মে (Autonomic Functions) হস্তক্ষেপ করে। রক্তচাপ, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা এবং শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। ডক্টর রেনলি লিম, 'আমরা উদ্বেগ, বিষণ্ণতা এবং প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের উপর ১২টি গবেষণা করেছি এবং দেখেছি যে, বয়স নির্বিশেষে, মানসিক অসুস্থতার সঙ্গে রক্তচাপের ওঠানামা জড়িত। যাঁদের মানসিক স্বাস্থ্য ভাল নয়, তাঁদের হৃদস্পন্দন নিয়েও একটা সমস্যা রয়েছে। বাহ্যিক চাপের সাথে খাপ খায় না।

বিজ্ঞানীরা বলছেন, হৃদস্পন্দনের ওঠানামা স্বাভাবিক। মানসিক অবস্থা, পরিবেশ এবং আনুষাঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে হার্টবিট ওঠানামা করে। এই রকম ওঠানামা হার্ট সুস্থ থাকার লক্ষ্ণণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু, হার্ট সেই তাল মেলাতে না পারলে তা চিন্তার বিষয়। মানসিক স্বাস্থ্য যাঁদের ভাল নয় তাঁদের ক্ষেত্রে রিডিউসড হার্ট রেট ভ্যারিয়েশন (Reduced Heart rate Variation) বা HRV দেখা যায়।

রক্তচাপের ক্ষেত্রেও সমস্যা:
রাতের বেলা সিস্টোলিক চাপ ১০-২০ শতাংশের মতো কমে যায়, হৃৎপিণ্ডকে বিশ্রাম দেওয়ার জন্য়। গবেষকরা দেখেছেন যে যাঁদের মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে তাঁদের রক্তচাপ রাতে পর্যাপ্ত পরিমাণে কমে না।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সমস্যা বিশ্বব্যাপী ১১-১৮ শতাংশ মানুষকে প্রভাবিত করে৷ বিষয়টি নিয়ে সচেতনতা প্রসার জরুরি। এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাকে আরও গুরুত্ব দিয়ে দেখা ুচিত বলে মনে করছেন তাঁরা। 

আরও পড়ুন: ভুঁড়ি কমাতে বাদ কার্বোহাইড্রেট, থাকবে শুধু প্রোটিন-ফাইবার

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget