এক্সপ্লোর

Mild Covid 19: মৃদু উপসর্গের কোভিডেও ক্ষতি মস্তিষ্কের? নয়া তথ্য গবেষণায়

Mild Covid 19: প্রচণ্ড সংক্রামক হলেও ওমিক্রনের ভয়াবহতা বা মারণ ক্ষমতা ছিল অনেকটাই কম। কিন্তু গবেষণায় উঠে এল মৃদু উপসর্গের কোভিডেও অল্প হলেও ক্ষতি হয়েছে আক্রান্তের মস্তিষ্কে। 

লন্ডন: প্রচণ্ড সংক্রামক হলেও ওমিক্রনের ভয়াবহতা বা মারণ ক্ষমতা ছিল অনেকটাই কম। ওমিক্রনে আক্রান্তের মধ্যে অনেকেই খুব বেশি ভোগেননি। ফলে সাধারণ জনমানসে একটা ধারণা হয়েছিল যে কোভিডের ভোগান্তি কম হওয়ায় শরীরেও হয়তো খুব বেশি ক্ষতি করেনি ভাইরাস। কিন্তু এই ধারণাই পাল্টে দিয়েছে নতুন গবেষণার তথ্য। গবেষণায় উঠে এসেছে মৃদু উপসর্গের কোভিডেও অল্প হলেও ক্ষতি হয়েছে আক্রান্তের মস্তিষ্কে। 

অক্সফোর্ড ইউনিভার্সিটির (University of Oxford) তরফে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কোভিডের কারণে মস্তিষ্কে কতটা প্রভাব পড়ছে মূলত তা নিয়েই গবেষণা করা হয়েছিল। কোভিড সংক্রমণের আগে এবং পরে দুই সময়েই আক্রান্তদের মস্তিষ্ক স্ক্যান করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই হয়েছে গবেষণা। যাঁদের উপর গবেষণা করা হয়েছিল তাঁদের অধিকাংশই মৃদু উপসর্গের কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সোমবার নেচার (nature) পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। গবেষকরা জানিয়েছেন, গোটা গবেষণায় দেখা গিয়েছে কোভিডের ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঠিক কীরকম সেই ক্ষতি? গবেষকরা জানাচ্ছেন, অন্তত এক বছর বয়স বাড়লে যে ধরনের পরিবর্তন হয় মস্তিষ্কের, কোভিড রোগীদের ক্ষেত্রে প্রায় ততটাই পরিবর্তন হয়েছে। গ্রে ম্যাটারের (grey matter) ক্ষেত্রে এবং মস্তিষ্কের কোষেরও (tissue) ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে গবেষণায়। গন্ধ চেনার ক্ষেত্রে সাহায্য করে মস্তিষ্কের এমন অংশের ক্ষতি ধরা পড়েছে।

এটি ব্রেন ড্য়ামেজ (brain damage) বলেই জানাচ্ছেন গবেষকরা। অনেক ক্ষেত্রেই ওই রোগীদের মানসিক ক্ষমতা (mental ability) এবং জটিল কাজ (complex task) করার ক্ষেত্রেও সমস্যা লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান  Gwenaelle Douaud.যদিও এই ক্ষতি মেরামত হয়ে যাবে বলেই আশা করছেন তাঁরা। যদিও মৃদু উপসর্গের রোগীদের ক্ষেত্রেই এই সমস্যা হওয়ায়, বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

গবেষণার জন্য ভরসা  করা হয়েছে United Kingdom Biobank-এর তথ্যের উপর। কোভিড শুরুর আগে থেকেই ব্রিটেনের একাধিক বাসিন্দার মস্তিষ্কের এমআরআই-এর (mri) তথ্য ছিল। ৫১ থেকে ৮১ বছর বয়সী ৪০১ জনের উপর গবেষণা চলে। যাঁদের কোভিড হয়েছিল। তাঁদের ফের আরেকবার ব্রেন স্ক্যান (brain scan) করা হয়। সংক্রমণের অন্তত পাঁচ মাস পর এই স্ক্যান হয়েছিল। এদের সঙ্গে তুলনা করে দেখা হয় ৩৮৪ জনের রিপোর্ট, যাঁদের কোভিড হয়নি। আরও কিছু কিছু বিষয় খতিয়ে দেখে গবেষণা করেন তাঁরা।

এর আগেও এই ধরনের একটি গবেষণা হয়েছিল। ফেব্রুয়ারিতে প্রকাশিত সেই গবেষণাপত্রে দেখা গিয়েছিল কোভিড আক্রান্তদের গন্ধ বোঝার কোষের ক্ষতি হচ্ছে।  

আরও পড়ুন: করোনা কমছে দেশে, স্বস্তি বাড়িয়ে লাফিয়ে কমল সংক্রমণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget