এক্সপ্লোর

Needle Free COVID Vaccine: সূচ ফোটাতে হবে না, করোনার নয়া টিকা এল বাজারে, একটি ডোজই যথেষ্ট

Covid-19 Mucosal Vaccine: সূচবিহীন এই কোভিড টিকার আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকরা।

নয়াদিল্লি: টিকাকরণের দুনিয়ায় এবংর কার্যতই বিপ্লব ঘটতে চলেছে। নোভেল করোনাভাইরাস প্রতিরোধী নয়া টিকা, COVID-19 mucosal Vaccine বাজারে আসছে।  সূচ ফোটানো হয় বলে ইঞ্জেকশনের মাধ্যমে টিকা নিতে আপত্তি যাঁদের, তাঁদের জন্য আদর্শ এই টিকা। কারণ এই টিকা নিতে সূচ ফোটানো যন্ত্রণা সহ্য করতে হবে না। (Needle Free COVID Vaccine)

সূচবিহীন এই কোভিড টিকার আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকরা। Nature Communications জার্নালে নিজেদের গবেষণাপত্রটি প্রকাশ করেছেন তাঁরা। গবেষণাপত্রে সূচবিহীন কোভিড টিকা নাকের ছিদ্রপথ দিয়ে শরীরে প্রবেশ করানোর প্রক্রিয়া বর্ণনা করেছেন তাঁরা। তুলে ধরেছেন এই টিকার কার্যকারিতাও। গত চার বছর ধরে চলা এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক সুরেশ মহালিঙ্গম। (Covid-19 Mucosal Vaccine)

নাকের ছিদ্রপথ দিয়ে শরীরে প্রবেশ করানো এই কোভিড টিকার নাম রপাখা হয়েছে CDO-7N-1. এই টিকার একটি মাত্র ডোজই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক বলে জানানো হয়েছে। এক বছর এবং তার বেশি সময়ের জন্য এই টিকা কোভিডের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বলে দাবি গবেষকদের। এর স্বল্প বা দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়াও নেই বলে দাবি করেছেন তাঁরা। 

সম্পূর্ণ রিপোর্ট পড়ুন এই লিঙ্কে ক্লিক করে- https://tinyurl.com/ystjfuswhttps://www.nature.com/articles/s41467-024-51535-y

সাধারণ টিকার ক্ষেত্রে একটি মাত্র অ্যান্টিজেন ব্যবহার করা হলেও, এই টিকার  অন্তর্ভুক্ত করা হয়েছে গোটা ভাইরাসকে। তাই একটি ডোজই যথেষ্ট বলে মত গবেষকদের। কোভিডের সব রূপের বিরুদ্ধেই এই টিকা কার্যকর, SARS-CoV-1-কে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এই টিকা, দাবি গবেষণাপত্রের প্রধান লেখক শিয়াং লু। তাঁর দাবি, এই টিকা নিলে সংক্রমণ ছড়ায়ও না, রোগ ফিরে আসে না, আবার ভাইরাস চরিত্র বদল করে নয়া রূপও ধারণ করে না। এই টিকা SARS-CoV-2 ভাইরাসের সব প্রোটিন ধ্বংস করে দিতে সক্ষম।

এখনও পর্যন্ত যত রূপ পোরিয়েছে কোভিড টিকার, সবক'টির বিরুদ্ধে কার্যকর। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সাত মাসের জন্য মজুত রাখা যেতে পারে এই টিকা। নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলিতে এই টিকা সহজলভ্য হতে পারে বলেও দাবি গবেষকদের। এতদিন কোভিডের যত রূপের আবির্ভাব ঘটেছে এবং আগামীতেও যদি চরিত্র বদল করে অন্য রূপ ধারণ করে কোভিড, সেক্ষেত্রেও এই টিকা কার্যকর বলে দাবি গবেষকদের।

আরও পড়ুন: Paracetamol Usage: বেশি ব্যবহারে লিভার ফেলিওর, প্যারাসিটামল কখন এবং কয়টি খাওয়া উচিত, কী বলছেন বিশেষজ্ঞরা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget