এক্সপ্লোর

Covid Mental Health: মানসিক অবসাদের জন্য কতটা দায়ী কোভিড?

Covid Study: প্রবল কোভিড সংক্রমণের সঙ্গে যোগ রয়েছে দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্যের। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দি ল্যানসেট পাবলিক হেলথ জার্নালে।

লন্ডন: বারবার কোভিডের একাধিক ঢেউয়ে জেরবার হয়েছে বিশ্ব। কোভিড সংক্রমণের (covid) সঙ্গে মানসিক চাপের সংযোগ হয়েছে কিনা তা নিয়ে বারবার নানাধরনের গবেষণা হয়েছে। ফের সেই আশঙ্কাই সামনে এল নতুন এক গবেষণায় (research)। প্রবল কোভিড সংক্রমণের সঙ্গে যোগ রয়েছে দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্যের। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে দি ল্যানসেট পাবলিক হেলথ (the lancet public health) জার্নালে।

যারা প্রবল কোভিড সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁরা আক্রান্ত হওয়ার পর ১৬ মাস পর্যন্ত একাধিক অবসাদসংক্রান্ত (depression) সমস্যায় ভুগেছেন। দাবি করা হয়েছে গবেষণায়। যাঁরা কোভিড আক্রান্ত হয়ে অন্তত সাতদিন বা তার বেশি সময় শয্যাশায়ী (bed ridden) ছিলেন, তাঁরাও অবসাদের শিকার হয়েছেন। যে আক্রান্ত ব্যক্তিরা কখনও শয্যাশায়ী হননি তাঁদের অবসাদের সমস্যা তুলনায় অনেক কম। যাঁরা হাসপাতালে ভর্তি হননি তাঁদের সমস্যা ২ মাসের মধ্যে কমে যায়। কিন্তু যাঁরা গুরুতর ভাবে অসুস্থ ছিলেন তাঁদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি। ডেনমার্ক (denmark), এস্তোনিয়া (estonia), আইসল্যান্ড (iceland), নরওয়ে (norway), সুইডেন (sweden) এবং ব্রিটেন (uk) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হয়েছে এই গবেষণা। 

কী ধরনের সমস্যা হয় আক্রান্তদের?
গবেষকরা জানাচ্ছেন, অবসাদ-উদ্বেগের সমস্যা থাকে। তার সঙ্গেই চিন্তা বাড়ায় ঘুমের সমস্যা। কম ঘুম হওয়া বা ঘুম না আসার মতো সমস্যায় ভোগেন আক্রান্তরা।

ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের (University of Iceland) প্রফেসর এবং গবেষণাপত্রের লেখক উন্নুর আন্না ভালডিমার্সডোত্তির (Unnur Anna Valdimarsdottir) বলেন, 'সব কোভিড আক্রান্তদের ক্ষেত্রে অবসাদের সমস্যা সমান নয়, কোভিডের তীব্রতা এবং শয্যাশায়ী হওয়ার উপর এগুলি নির্ভর করে।'  গবেষকরা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য চিন্তা,মস্তিকের প্রদাহ এবং লং কোভিডের সমস্যার জন্য অবসাদ ও উদ্বেগের প্রাবল্য নির্ভর করে। এছাড়াও প্রদাহজনিত সমস্যার কারণেও মানসিক অবসাদের বিষয়টি নির্ভর করে।   

আরও পড়ুন: অ্যালার্জি-আশঙ্কা? দোলের আগে সহজ কয়েকটি ধাপে বাড়িতেই বানিয়ে ফেলুন রং

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget