এক্সপ্লোর

Health News:হাঁচি-কাশিতে ভুগছেন? এই খাবারগুলি থেকে দূরে থাকলেই ভাল

Cough & Cold:হাঁচি থামছেই না? পাল্লা দিয়ে জ্বালাচ্ছে কাশি? দোসর বলতে গলা ব্যথা, জ্বরজ্বর ভাব? এমন সময় কী করতে বা খেতে হবে, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু কী করতে হবে না সেটা কি খেয়াল থাকে?

কলকাতা: হাঁচি (Sneezing) থামছেই না? পাল্লা দিয়ে জ্বালাচ্ছে কাশি (Coughing)? দোসর বলতে গলা ব্যথা, জ্বরজ্বর ভাব? এমন সময় কী করতে বা খেতে হবে, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু কী করতে হবে না সেটা কি খেয়াল থাকে? বিশেষত এই সময়ে কী ধরনের খাবার খাওয়া (Food To Eat)  উচিত নয়, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বিধিনিষেধের কথা প্রায়ই বলে থাকেন বিশেষজ্ঞরা। তবে একটি বিষয় খেয়াল রাখা দরকার। 

কী খাবেন না?
তালিকায় প্রথমে থাকবে দুধ ও দুগ্ধজাত সামগ্রী। দই, চিজ, মাখনের মতো খাবার এই সময়ে খেলে মিউকাসের উৎপাদন বেড়ে সমস্যা আরও জটিল হতে পারে, মত বিশেষজ্ঞদের অনেকেরই। সমস্যা বাড়তে পারে ঝাল দিয়ে কোনও খাবার খেলেও। তাই হাঁচি-কাশি হয়ে থাকলে, যতই ইচ্ছা করুক না কেন, ঝাল জাতীয় মশলাদার খাবার না খাওয়াই শ্রেয়। এবার আসা যাক, পানীয়ের ক্ষেত্রে।
বহু সময়ই, সর্দির সময় ঘন ঘন ক্যাফিন জাতীয় পানীয় নিতে থাকেন অনেকে। কারও কারও ক্ষেত্রে, এটি সাময়িক কিছুটা স্বস্তিও দিতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকের মতেই, হাঁচি-কাশির সময় ক্যাফিন জাতীয় পানীয় বেশি সেবন করলে 'কফ' শুকিয়ে শ্বাসকষ্ট বাড়তে পারে। তাই খুব বেশি এই ধরনের পানীয়ের উপর ভরসা না রাখাই ভাল। হাঁচি-কাশির সঙ্গে আরও একটি বিষয় সাধারণত দেখা যায়। তা হল, আক্রান্ত ব্যক্তির মুখের স্বাদ চলে যায়। তাই এই সময় ভাজাভুজি খাবারের দিকে বেশি করে মন টানে আক্রান্তের। কিন্তু স্নেহপদার্থে ভরা ভাজাভুজি খেলে প্রদাহ বাড়ার আশঙ্কা থেকে যায়, বলে মনে করেন অনেকেই। কাজেই এই ধরনের খাবার, যত ইচ্ছাই হোক, খাওয়া যাবে না। 

আর যা...
ফলের রস এমনিতেই উপকারী, তবে এখন যে ধরনের 'রেডিমেড' ফলের রস পাওয়া যায় তার মধ্যে অনেকের মধ্যেই 'সুগার' থাকে। সর্দি-কাশির সময় 'সুগার' দেওয়া ফলের রস হিতে বিপরীত ঘটাতে পারে। এতে শ্বেতকণিকার উৎপাদন ধাক্কা খেতে পারে, যাতে আখেরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধাক্কা খায় বলে মনে করেন অনেকেই। সোজা কথায়, সর্দি-হাঁচি-কাশি হলে হালকা, সহজপাচ্য, পুষ্টিকর খাবারেই ভরসা রাখা ভাল।
কিন্তু একটি বিষয় কখনওই ভুললে চলবে না। তা হল, এই ধরনের পরামর্শ সার্বিক, গড় পরিস্থিতি বিচার করে লেখা হয়। ক্ষেত্র ও ব্যক্তিবিশেষে এর হেরফের হয়ে থাকে।  অল্প কথায়, ডাক্তারের পরামর্শই  এসব ক্ষেত্রে শেষ কথা। 

আরও পড়ুন:দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget