এক্সপ্লোর

Tongue color : বাচ্চার জিভে স্ট্রবেরির মতো লাল নাকি ফ্যাকাসে হয়েছে রং ! স্বাদগ্রন্থিই বলবে শরীরের হাল হকিকত

Colors of an unhealthy tongue : ফুসফুস, হার্ট থেকে পাচনতন্ত্রের সমস্যা সবই কিছুটা হলেও আন্দাজ করে নেওয়া যায় কী অসুখ হতে পারে। শুধু ছোটখাটো অসুখ নয়, থাইরয়েড বা ক্যান্সারের ইঙ্গিতও মেলে জিভ থেকে।

কলকাতা : একরত্তি খুদে। এখনও তেমন কথা ফোটেনি। আবার কথা ফুটলেও সে হয়ত এখনও নিজের কষ্ট বোঝাতে পারে না। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে প্রথমেই জিভ দেখতে চান ডাক্তারবাবু। কেন ? জিভ কি শরীরের অন্যান্য অঙ্গের হয়েও কথা বলে ? শিশুদের ক্ষেত্রেও জিভ দেখে অনেক অসুখ সম্পর্কে ধারণা করে নেন চিকিৎসকরা। ফুসফুস, হার্ট থেকে পাচনতন্ত্রের সমস্যা সবই কিছুটা হলেও আন্দাজ করে নেওয়া যায় কী অসুখ হতে পারে। শুধু ছোটখাটো অসুখ নয়, থাইরয়েড বা ক্যান্সারের ইঙ্গিতও মেলে জিভ থেকে। এই বিষয়ে বিস্তারিত জানালেন , আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় ( professor and head of pediatrics, ICH, Kolkata) । 

পুষ্টির অভাব ( Nutrition Deficiency ) : শরীরে পুষ্টির অভাব ঘটলে জিভেও তার প্রতিফলন হয়। জিভ হয়ে যায় ফ্যাকাসে গোলাপি। 

কাওয়াসাকি ডিসিজ (kawasaki disease) : স্ট্রবেরির মতো লাল হয়ে গিয়েছে জিভ ? আর তাতে দেখা গিয়েছে খোঁচা খোঁচা অ্যাপিয়ারেন্স? একে ডাক্তারি ভাষায় স্ট্রবেরি টাং বা  strawberry tongue বলা হয়ে থাকে। ঠিক স্ট্রবেরির গায়ের মতোই দেখতে লাগে জিভ। এটি কিন্তু কাওয়াসাকি ডিসিজের লক্ষণ হতে পারে। 

হার্ট বা ফুসফুসের অসুখ  ( Heart & Lung Disease )  : শিশু যদি হার্ট বা ফুসফুসের অসুখে আক্রান্ত হয়, তাহলে তার ছাপ পড়ে জিভেও (Cyanosis is the change of body tissue color to a bluish-purple) । দেখা যায় জিভের রং বদলে হয়েছে নীল বা নীলচে। অনেক সময় দেখে কালচেও মনে হতে পারে। এই জিভ নীল হয়ে যাওয়ার সমস্যাকে সায়নোসিস বলা হয় । 

জলশূন্যতা বা ডিহাইড্রেশন ( Symptoms of dehydration ) : বাচ্চাদের পেটের অসুখ বা বমির জন্য শরীর থেকে জল বেরিয়েও যায় অনেকটাই।  এর ফলে জিভ শুকিয়ে যায়। ডাক্তাররা জিভের এই শুষ্কতা দেখই আন্দাজ করতে পারেন  শিশুর ডিহাইড্রেশনের হয়ে থাকতে পারে। 

রক্তাল্পতা (Anemia) : শরীরের রক্তে লোহিত কণিকা কমে গেলে তাও ধরা পড়ে যায় জিভের রঙে।  ছোট বাচ্চা লালচে গোলাপি জিভের রং যদি হঠাৎ করে   ফ্যাকাসে হয়ে যায়, তাহলে বুঝতে হবে শিশুটির অ্যানিমিয়া হয়ে থাকতে পারে। 

ছত্রাকের সংক্রমণ ( Fungal Infection) : শিশু যদি ফাংগাল ইনফেকশনে আক্রান্ত হন, তাহলে জিভে সাদা আস্তরণ পড়ে যায়।

লিভারের সমস্যা ( Liver Disease ):  লিভারের সমস্যা, জন্ডিস বা কোনও রকমের পাচনতন্ত্রের সংস্যার ইঙ্গিত দেয় হলুদ জিহ্বা। 

ডাউন সিনড্রোম (Down syndrome): অনেক জিনগত অসুখের লক্ষণও ধরা পড়ে জিভে । তা যদি বড় হয়ে যায় বা বেরিয়ে আসে ('scrotal tongue' or 'lingua plicata'.), তাহলে তা ডাউন সিনড্রোমের লক্ষণও হতে পারে

থাইরয়েড (  Thyroid ) : জিভ যদি বড় হয়ে যায় স্বাভাবিকের তুলনায়, তখন তা থাইরয়েডের লক্ষণও হতে পারে । তাকে ডাক্তারি পরিভাষায় বলে, ম্যাক্রোগ্লসিয়া  (Macroglossia )। এটি হল জিভের অস্বাভাবিক বৃদ্ধি ( the abnormal enlargement of the tongue) 

এছাড়াও,
ত্বকের বিভিন্ন রোগের লক্ষণও জিভে প্রতিফলিত হয়। ভিটামিনের অভাবে জিভ লাল আভা নেয়। ভিটামিন বি- এর অভাবে জিভ লাল হতে পারে। ফুসকুড়িও বের হয়। জ্বর এলেও জেভ লাল হওয়ার প্রবণতা থাকে। এভাবেই শিশুর জিভই বলে দেয়, তার শরীর খারাপ হয়েছে কিনা । 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget