এক্সপ্লোর

World Liver Day 2022: উপসর্গ মেলে দেরিতে, আগেভাগেই সতর্ক হোন লিভার নিয়ে

World Liver Day: সচেতনতা বৃদ্ধির জন্যই একটি বিশেষ দিন বেছে নেওয়া হয়। প্রতিবছর ১৯ এপ্রিল পালন করা হয়ে থাকে বিশ্ব যকৃত দিবস বা World Liver Day

কলকাতা: মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যকৃত (Liver)। কিন্তু দেহের এই অঙ্গটির দিকেই নজর পড়ে খুব কম। ফলে অনেকসময়েই অনেক দেরিতে ধরা পড়ে গাফিলতির কারণে হয়ে যাওয়া ক্ষতির। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনির মতোই লিভারের (Liver) ক্ষতিও একটা পর্য়ায়ের পর সারানো যায় না। ফলে আগে থেকেই লিভারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সচেতনতা বৃদ্ধির জন্যই একটি বিশেষ দিন বেছে নেওয়া হয়। প্রতিবছর ১৯ এপ্রিল পালন করা হয়ে থাকে বিশ্ব যকৃত দিবস বা World Liver Day. 

কতটা গুরুত্বপূর্ণ:
শরীরে দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হল যকৃত। মস্তিষ্ক (Brain) বাদ দিলে সবচেয়ে জটিল অঙ্গও বলা যায়। খাদ্য বা পানীয় হিসেবে যাই গ্রহণ করা হয়, সবকটিই লিভারের মধ্যে দিয়ে যায়। সাধারণত লিভারের সমস্যার কোনও উপসর্গ চট করে পাওয়া যায় না। যখন উপসর্গ বোঝা যায়, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়।

কী কী কাজ করে যকৃত?
সংক্রমণ রোখে, সংক্রমণের (Infection) সঙ্গে লড়াই করে।
দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে।
রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় কাজ করে।
রক্তে শর্করার (Blodd Sugar) পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।
কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। 
যকৃত থেকে বাইল (Bile) নামের একটি পদার্থ নিঃসরণ হয় যা হজমের সময় ফ্যাট ও অ্যাসিড ভাঙচে সাহায্য করে। 
 
সুস্থ থাকুক যকৃত:
লিভার ভাল রাখতে বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়। অতিরিক্ত মদ্যপান বা নেশাদ্রব্য নেওয়া বন্ধ করতে হবে। ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে যখন তখন যে কোনও ওষুধ খাওয়া যাবে না। সব্জি, শাকপাতা বিশেষ করে ফুলকপি-ব্রকোলি জাতীয় সব্জি, মরসুমি ফল খেতে হবে।  ফাইবার রয়েছে এমন খাবার ডায়েটে (Diet) রাখতে হবে। এছাড়াও রসুন, আপেল, আঙুর, লেবু লিভার সুস্থ রাখতে সাহায্য করে।  

নজর থাকুক হেপাটাইটিসেও (hepatitis):
লিভারের সংক্রমণের একটি বিশেষ পরিস্থিতিকে হেপাটাইটিস বলা হয়ে থাকে। যে কোনও ধরনের সংক্রমণ। বা অতিরিক্ত মদ্যপানের কারণে এটি হতে পারে। বিভিন্ন জটিলতার সৃষ্টি করে এই রোগ। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ফ্যাটি লিভারের সমস্যা অগ্রাহ্য করলে ভয়ঙ্কর বিপদ আসন্ন ! এই উপসর্গগুলি দেখলেই সাবধান হোন
  
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget