এক্সপ্লোর

Low Carb Foods: কার্বোহাইড্রেটে কাটছাঁট, মেনুতে কোন কোন সবজি রাখবেন নিশ্চিন্তে

Healthy Foods: লাল, হলুদ রঙের ক্যাপসিকাম বা বেল পেপার- এই লাল, হলুদ রঙের ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর বেল পেপারের মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুব কম।

Low Carb Foods: শাকসবজি খেতে ভাল না লাগলেও সুস্থ থাকার জন্য কিন্তু এগুলি খাওয়া জরুরি। যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সতর্ক, তাঁরা মেনুতে রাখুন কম কার্বোহাইড্রেট যুক্ত বিভিন্ন ধরনের শাকসবজি। কার্বোহাইড্রেট যত কম খাবেন, স্বাস্থ্যের পক্ষ ভাল। তাই বলে একদম খাওয়া বন্ধ করে দিলে হিতে বিপরীত হতে পারে। তাই কম কার্বোহাইড্রেট যুক্ত শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।                      

কম কার্বোহাইড্রেট যুক্ত কোন কোন শাকসবজি খেলে ওজনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, দেখে নিন 

ব্রকোলি- সবুজ রঙের ফুলকপির মতো দেখতে এই সবজির গুণ অনেক। কার্বোহাইড্রেটের পরিমাণ ব্রকোলিতে খুবই কম। অন্যদিকে ভিটামিন, মিনারেলস আর ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তাই ব্রকোলি খেলে পেট ভরবে। ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। এমনকি খাবার হজমের সমস্যাটাও দূর হবে। ব্রকোলি দিয়ে আপনি নানা রকমের সুস্বাদু স্যালাড তৈরি করে নিতে পারবেন। খালি কাঁচা ব্রকোলি খাবেন না কখনই। এটা খেলে পেটে ব্যথা-সহ পেটের অনেক সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন সি এবং ভিটামিন কে- প্রচুর পরিমাণে রয়েছে ব্রকোলির মধ্যে। আর এই দুই ভিটামিন নানা ভাবে আমাদের শরীর-স্বাস্থ্য ভাল রাখবে।                            

পালংশাক- পালংশাকের মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম রয়েছে পালংশাকের মধ্যে। এই শাক খেলে সার্বিক ভাবে পুষ্টি পাবেন আপনি। মজবুত হবে হাড়ের গঠন। হিমোগ্লোবিনের ঘাটতি হবে না। পালংশাক খাওয়ার আগে ভালভাবে তা ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। নাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে।                       

ফুলকপি- ফুলকপিতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম। অন্যদিকে এই সবজিতে ভিটামিন সি এবং আয়রনের পরিমাণ বেশি। তাই শীতে প্রায় রোজই ফুলকপি খেতে পারেন। রান্না করার আগে গরম জলে ফুলকপি সেদ্ধ করে নিলে আর গ্যাসের সমস্যা দেখা দেবে না। রান্না করাও সহজ হবে। 

লাল, হলুদ রঙের ক্যাপসিকাম বা বেল পেপার- এই লাল, হলুদ রঙের ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর বেল পেপারের মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ খুব কম। তাই রান্নায় ব্যবহার করতে পারেন বেল পেপার। খাবারে স্বাদ যেমন হবে, তেমনই পুষ্টিগুণ থাকবে ওই খাবারের।                                

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget