এক্সপ্লোর

Bad Cholesterol: বাড়িতে সহজ নিয়ম মেনে কীভাবে কমাবেন কোলেস্টেরল?

Heart Health: অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগের কারণে বাড়ে কোলেস্টেরলের মাত্রা। অতএব স্ট্রেস হলে তা কমানো জরুরি। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। স্ট্রেস উদ্বেগ কমাতেও সাহায্য করবে শরীরচর্চার অভ্যাস।

Bad Cholesterol: কোলেস্টেরল বিশেষ করে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে, হৃদযন্ত্রের উপর প্রভাব পড়বে। হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকিও বাড়বে। বাড়িতে সহজ কিছু নিয়ম মেনে কীভাবে কোলেস্টেরলের মাত্রা কমাবেন, দেখে নিন। 

  • শরীরে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন শরীরচর্চা করতেই হবে। যেভাবেই হোক শরীরকে নড়াচড়ার মধ্যে রাখা জরুরি। যোগাসন, জিম, হাঁটাচলা, জগিং, দৌড়ানো, রি-হ্যান্ড একসারসাইজ, কোলেস্টেরল কমাতে সবই সাহায্য করে। যাঁরা জিম করবেন তাঁরা সতর্ক থাকুন। প্রশিক্ষকের পরামর্শ ছাড়া, নিজে থেকে কিছু করতে যাবেন না। তাতে চোট-আঘাত পেতে পারেন। আর নিজের শরীরের সামর্থ্যের বাইরে গিয়ে শরীরচর্চা করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। 
  • কী খাবার খাওয়া হচ্ছে তার উপর অনেকটাই নির্ভর করে কোলেস্টেরলের মাত্রা। তৈলাক্ত খাবার, ভাজাভুজি বাদ দিতে হবে মেনু থেকে। ফাইবার ও হেলদি ফ্যাট যুক্ত খাবার খাওয়া উচিৎ। এছাড়াও খেতে পারেন প্রোটিন জাতীয় খাবার। তবে শরীরে কোনও উপকরণেরই আধিক্য কিংবা ঘাটতি হওয়া চলবে না। 
  • অতিরিক্ত স্ট্রেস, উদ্বেগের কারণে বাড়ে কোলেস্টেরলের মাত্রা। অতএব স্ট্রেস হলে তা কমানো জরুরি। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। স্ট্রেস উদ্বেগ কমাতেও সাহায্য করবে শরীরচর্চার অভ্যাস। রোজ সকালে মিনিট ১৫ মেডিটেশনও করতে পারেন। 
  • পর্যাপ্ত ঘুম প্রয়োজন রোজ। নাহলে অবশ্যই বাড়বে কোলেস্টেরল। তাই রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। রাতের ঘুম ঠিকভাবে না হলে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে আপনার শরীরে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকিও বাড়বে। 
  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে মদ্যপানের অভ্যাস বাদ দেওয়া প্রয়োজন। পারলে কখনই অ্যালোকোহল খাবেন না। 
  • অতি অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। তবেই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরলের মাত্রা। কমবে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ। 
  • কোলেস্টেরল কমাতে চাইলে চিনি জাতীয় খাবার বিশেষ করে প্রসেসড সুগার একেবারেই বাদ দিতে হবে ডায়েট থেকে। চায়ে চিনি খাওয়ার অভ্যাসও ত্যাগ করাই ভাল। 
  • ওমেগা থ্রি যুক্ত খাবার যেমন ফ্যাট যুক্ত মাছ, আখরোট, ফ্ল্যাক্সসিড এগুলো খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা। তবে অল্প পরিমাণে খেতে হবে। বেশি খেলে সমস্যা বাড়বে। 
  • ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। আপনার ওজন ঠিক থাকলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অতিরিক্ত ফ্যাট ঝরে গেলে সার্বিক ভাবেই সুস্থ থাকবেন আপনি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget