এক্সপ্লোর

Waterlogging Disease : টানা বৃষ্টি, জমা জল থেকে হতে পারে ভয়াবহ অসুখ-বিসুখ, কীভাবে রক্ষা, কী পরামর্শ চিকিৎসকের

দুর্যোগে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে নর্দমার নোংরা জল। নর্দমায় কিন্তু অনেক সময়ই মানুষ এবং পশুর বর্জ্য ভেসে বেড়ায়। এই জলই খাবার জলে মিশলে বা বাড়ির ভেতর ঢুকে সংক্রমণ ছড়াতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রবল বৃষ্টিতে কলকাতা জলমগ্ন, ভোগান্তির মধ্যে ১১ জনের মৃত্যু.
  • জলবাহিত রোগ, যেমন কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ছড়ানোর আশঙ্কা.
  • মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার সম্ভাবনা.
  • সংক্রমণ এড়াতে ফোটানো জল পান, মশারি ব্যবহার জরুরি.

এক রাতে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি। উৎসবের মরশুমে দুর্যোগে ভাসল কলকাতা। নদীর চেহারা নিল মহানগরের অলি-গলি-রাজপথ। দুর্বিসহ ভোগান্তির মধ্যেই ঘটে গেল মৃত্যুমিছিল! দুর্যোগ মাথায় কাজে বেরিয়ে প্রাণ হারালেন ১১ জন। ভয়ঙ্কর এই দুর্যোগ অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এরই মধ্যেই চিকিৎকরা বলছেন, শুধু জলযন্ত্রণা নয়, জল-জমা থেকে ঘটতে পারে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব। শুধু নিচু রাস্তা বা জমি নয়, এবারের বৃষ্টিতে দুই দিন পর্যন্ত জলবন্দি থেকেছে বহু অভিজাত আবাসনও। চিকিৎসকদের অনেকেরই আশঙ্কা, পুজোর মুখে এমন জল জমায় বহু রোগ সিঁধ কাটতে পারে ঘরে ঘরে।  ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। এমন ভয়াবহ দুর্যোগে কীভাবে নিজেদের রাখবেন সুরক্ষিত পরামর্শ দিলেন, ডাঃ জয়দীপ ঘোষ, কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন,( ফর্টিস হাসপাতাল আনন্দপুর)। 

চিকিৎসকের মতে, দুর্যোগে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে নর্দমার নোংরা জল। নর্দমায় কিন্তু অনেক সময়ই মানুষ এবং পশুর বর্জ্য ভেসে বেড়ায়। এই জলই খাবার জলে মিশলে বা বাড়ির ভেতর ঢুকে সংক্রমণ ছড়াতে পারে। এর ফলে হতে পারে, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এবং বিপজ্জনক ব্যাকটেরিয়া সংক্রমণ !  জমে থাকা জলে নানারকম জীবাণু বাস করে। সেই সঙ্গে আর্দ্র আবহাওয়া মশার বংশবৃদ্ধিতেও সহায়তা করে। যার ফলে অনেক পাড়ায় ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ঘটনা বেড়ে যেতে পারে। এছাড়াও জলবাহিত নানারকম রোগের আশঙ্কা বাড়তে পারে এইরকম টানা বৃষ্টি চললে। এ সময় কয়েকটি নিয়ম মেনে চলা উপকারী হতে পারে। 

• শুধুমাত্র ফোটানো বা ফিল্টার করা জল পান করুন। বন্যার জলের সংস্পর্শে আসা খাবার এড়িয়ে চলুন।
• দিন এবং রাতে মশারি ব্যবহার করুন। ঘরের ভেতরে বা আশেপাশে খোলা জায়গায় জল জমা হতে দেবেন না। বাচ্চাদেরও মশার কামড় থেকে বাঁচিয়ে রাখুন। 
• নোংরা জলের সংস্পর্শে এসে ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়ে। নানারকম সংক্রামক অসুখ ও অ্যালার্জি হতে পারে। এই সময় ত্বক পরিষ্কার রাখা জরুরি। নোংরা জলে হাত বা পা পড়লে , ভাল করে ধুয়ে ফেলা দরকার। জামাকাপড়ও সবসময় শুষ্ক রাখার চেষ্টা করা উচিত।  ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা উচিত । ভেজা জুতা পরে বেশিক্ষণ হাঁটা উচিত নয়। ভেজা জামাকাপড় থেকেও অনেক সময় ইনফেকশন ছড়াতে পারে। 
• পরিবারের কারও যদি দুই বা তিন দিনের বেশি জ্বর থাকে, অথবা পেটে তীব্র ব্যথা, চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া, বমি, অস্বাভাবিক রক্তপাত বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
• বাড়িঘর এবং আশেপাশের এলাকা যতটা সম্ভব পরিষ্কার রাখুন। শুকনো রাখুন। শিশু এবং বয়স্কদের মতো এই ধরনের সংক্রমণের ঝুঁকি বেশি। তাই তাদের নিয়ে সতর্ক থাকুন।

 

Dr. Joydeep Ghosh, Consultant, Internal Medicine
Dr. Joydeep Ghosh, Consultant, Internal Medicine



Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget