এক্সপ্লোর

Hearing Issues For Headphone: হাই ভলিউমে হেডফোন ? কানের বড় বিপদ, কোন ভলিউম লেভেল নিরাপদ ?

High Volume in Mobile Headphones: অনেকক্ষণ ধরে কানে হেডফোন দিয়ে গান শোনেন ? হেডফোন ব্যবহারের সময় কিছু নিয়ম মানলে বড় রোগের ঝুঁকি কমবে।

Hearing Issues For Headphone: সারা পৃথিবী শ্রবণে অক্ষম মানুষের সংখ্যাটা শুনলে অবাক হতে হবে। পরিসংখ্যান বলছে, এই সংখ্যাটা প্রায় ২.৫ বিলিয়ন। অর্থাৎ ২৫০ কোটি। যা পৃথিবীর মোট জনসংখ্যার ২৫ শতাংশ। তবে বধিরতা শুধু যে জন্মগত কারণে হয়, তা কিন্তু নয়। আরও বেশ কিছু কারণ থাকে। যার মধ্যে অন্যতম হল শব্দদূষণ। শব্দদূষণ সবসময় যে তৃতীয় ব্যক্তি ঘটায়, তা কিন্তু নয়। অনেকসময় নিজেরাই শব্দদূষণ করে নিজেদের ক্ষতি করি। যেমন কানের হেডফোন। হেডফোনের ভলিউম অনেকেই বেশি দিয়ে শোনেন। যার ফলে কানের সমস্যা হতে পারে। ছোটখাট নয়, বড়সড় সমস্যার কারণও হতে পারে হেডফোন। কী কী সেগুলি ? জেনে নেওয়া যাক।

কেন ক্ষতিকর হেডফোনের ভলিউম ?

বিশেষজ্ঞদের কথায়, বেশ কয়েকটি কারণে এটি কানের ক্ষতি করে।

  • কানের খুব কাছে থাকে শব্দের উৎস। এর তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রও কানের খুব কাছে থাকে। যা কানের শ্রবণক্ষমতার জন্য ক্ষতিকর।
  • অনেকেই নির্দিষ্ট সাউন্ডের বেশি সাউন্ড দিয়ে গান শোনান। এই সাউন্ড শ্রবণশক্তির আরও ক্ষতি করে। বর্তমানে প্রায় সব ফোন বা যন্ত্র ১২০ ডেসিবেল সাউন্ড তৈরি করতে পারে। ফলে যারা পুরো সাউন্ড দিয়ে গান শোনেন, তাদের বিপদ আরও বেশি।
  • ১২০ ডেসিবেল সাউন্ড সাধারণত লাইভ কনসার্টের সাউন্ড হয়। অর্থাৎ কান নষ্ট হয়ে যাওয়ার জন্য সেটিকে যথেষ্ট বলা যায়।

কতটা আওয়াজ বিপজ্জনক কানের জন্য ?

ডেসিবেল মাপার জন্য আমাদের কাছে কোনও যন্ত্র থাকে না। তাই কতটা আওয়াজ বিপজ্জনক তা বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু এই ব্য়াপারে একটি উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে আওয়াজে গান শুনলে বাইরের কোনও আওয়াজ শোনা যায় না, সেই আওয়াজটিই ক্ষতিকর বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

কতক্ষণ ধরে শুনলে কানের ক্ষতি ?

এই ব্যাপারেও একটি ফর্মুলা মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ফোনের সাউন্ড সর্বোচ্চ যতটা হয়, তাঁর ৬০ শতাংশে ভলিউম লেভেল রাখতে হবে। এই অবস্থায় দিনে সর্বোচ্চ ১ ঘন্টা গান বা মনমতো জিনিস শোনা যেতে পারে। ফুল সাউন্ডে কিছু শুনতে হলে ৫ মিনিটের বেশি না শোনাই ভাল। তার বেশি শুনলে কানের বিপদ বাড়ে বৈ কমে না।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - World No Tobacco Day: খাওয়া নয়, সিগারেট ছাড়ার 'নেশা' বাড়ছে তরুণদের মধ্যে ? কারা দিচ্ছে এই ভাল খবর

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget