এক্সপ্লোর

Lifestyle:মুখ ফেরায়নি সুখ? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে ১৪৬ দেশের মধ্যে ভারতের স্থান ১৩৬ নম্বরে

International Day Of Happiness:আজ আন্তর্জাতিক সুখ দিবস। জীবনে সুখের গুরুত্ব ও ভূমিকা মনে করাতেই এই বিশেষ উদযাপনের ভাবনা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ২০১২ সালের ১২ জুলাই এই মর্মে একটি প্রস্তাব পাশ করে।

কলকাতা: আজ আন্তর্জাতিক সুখ দিবস (International Day Of Happiness)। জীবনে সুখের (Happiness) গুরুত্ব ও ভূমিকা মনে করাতেই এই বিশেষ উদযাপনের ভাবনা। রাষ্ট্রপুঞ্জের (United Nations) সাধারণ সভা ২০১২ সালের ১২ জুলাই এই মর্মে একটি প্রস্তাব পাশ করে। ২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি সদস্যরাষ্ট্র প্রথম বার আন্তর্জাতিক সুখ দিবস উদযাপন করে।

আন্তর্জাতিক সুখ দিবস...
এই বছর আন্তর্জাতিক সুখ দিবসের থিম ছিল, 'বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড।'সুখ কী, তা নিয়ে অবশ্য আমজনতা থেকে দার্শনিক এমনকি মনোবিশেষজ্ঞদের মধ্যেও বিস্তর মতপার্থক্য রয়েছে।কেউ মনে করেন, সুখের অর্থ নির্মল আনন্দ। কিন্তু এই আনন্দের বোধ আসে কোথা থেকে?বেশিরভাগ ক্ষেত্রেই সুখের বোধের সঙ্গে সঙ্গতি, প্রতিপত্তি, আর্থিক স্বাচ্ছন্দ্য ইত্য়াদির মতো বিষয়টিগুলিকে সম্পর্কিত বলে মনে করা হয়ে থাকে।যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, সুখের সঙ্গে সব সময় আর্থিক স্বাচ্ছন্দ্যের যোগ নাও থাকতে পারে। তাঁদের মতে, প্রত্যেকের মধ্যে নিজস্ব ছন্দ অনুযায়ী বিকশিত হওয়ার ক্ষমতা থাকে। কেউ যখন সেই অনুযায়ী বিকশিত হওয়ার পথে এগোতে সফল হন, তখনই প্রকৃত আনন্দের অনুভূতি হয় তাঁর।

ভারতের স্থান...
চলতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সের যে সূচক বেরিয়েছে তাতে দেখা যায় ১৪৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৬। বিশ্বের চতুর্থ অসুখী দেশ এটি। শুধু তাই নয়। পড়শি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে, পাকিস্তানের থেকেও হ্যাপিনেস স্কোরে পিছিয়ে রয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের Sustainable Development Solutions Network বা SDSN যে রিপোর্ট পেশ করে তার ভিত্তিতেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স তৈরি করা হয়ে থাকে। সাধারণত বিভিন্ন দেশের বাসিন্দারা কী ভাবে সেখানকার জীবনযাত্রা, উন্নয়ন এবং সার্বিক ভালো থাকার বিচার করছেন তার ভিত্তিতেই এই ইনডেক্স তৈরি করা হয়। বিভিন্ন দেশের সরকারগুলি যাতে নিজেদের নাগরিকদের সুখ এবং অ-সুখের বিষয়টি সম্পর্কে সচেতন হয়, জীবনযাত্রা তথা সার্বিক ভালো থাকার মানোন্নয়নে আরও বেশি সদর্থক কাজকর্ম করতে পারে, সেই জন্যই এই রিপোর্ট তৈরি ও প্রকাশ করে থাকে SDSN। কিন্তু কীসের ভিত্তিতে মাপা হয় এটি। একাধিক সূচক রয়েছে। যেমন, মাথা পিছু জিডিপি, সামাজিক জোর, জন্মের সময় স্বাস্থ্যকর জীবনের মেয়াদ, মহানুভবতা, সংশ্লিষ্ট দেশে কী ধরনের সরকার ক্ষমতাসীন, দুর্নীতি এবং স্বাধীনতা নিয়ে সে দেশরে মানুষের ধ্য়ানধারণা ইত্যাদি এর অন্যতম। গত পাঁচ বছর ধরে এই সূচকের নিরিখে ফিনল্যান্ড সকলের উপরে। তার নিচেই ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস। তালিকায় সকলের শেষে আফগানিস্তান। কিন্তু ভারতের পরিস্থিতি আলাদা করে নজর কেড়েছে এবারও।

আরও পড়ুন:'কী ভাবে ভোট করতে হয় জানা আছে', বিস্ফোরক কাজল শেখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget