এক্সপ্লোর

Holi 2024: দোলের ছুটিতে ঘুরতে যাবেন ? পর্যটকদের পছন্দ দেশ-বিদেশের এই ১০ স্থান

Holi 2024 Top Travel Destination: দোলের ছুটিতে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে ? পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে এই সেরা দশটি স্থান।

কলকাতা: দেখতে দেখতে চলে এল দোলযাত্রা। আর তার পরের দিনই হোলি। এই দুটো দিনই পড়ছে সপ্তাহের শুরুতে। দোলযাত্রা পড়েছে ২৫ মার্চ সোমবার। অন্যদিকে হোলির (Holi 2024) তারিখ ২৬ মার্চ মঙ্গলবার। ফলে কোথাও ঘুরতে যাওয়ার একটি বড় সুযোগ। আর এই সুযোগের ইতিমধ্যেই সদব্যবহার শুরু হয়ে গিয়েছে। ভারতীয়দের তালিকায় পর্যটনস্থান হিসেবে শীর্ষে কোন স্থান দুটি রয়েছে? সম্প্রতি একটি ভ্রমণ সংস্থার তরফে এই নিয়ে একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, দেশের মধ্যে পর্যটনস্থান হিসেবে শীর্ষে গোয়া।

মার্চের শেষে টানা ছুটি 

প্রসঙ্গত আগামী মাসের শেষের দিকে একটি টানা ছুটির (Holiday List 2024) সুযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার ২২ তারিখ অফিস শেষ করেই ছুটি শুরু। ২৩,২৪ তারিখ যথাক্রমে শনি ও রবিবার‌। এর পর দিন সোমবার দোল ও মঙ্গলবার হোলি। ফলে টানা চারদিনের ছুটি রয়েছে এমনিতেই। কেউ চাইলে শুক্রবার ছুটি নিয়ে সেটি পাঁচদিনের করে ফেলতেই পারেন।

দেশের মধ্যে শীর্ষে (Top Travel Destination In India)

চার-পাঁচদিনের ছুটি মানে লম্বা ছুটি‌। আর তার সদ্ব্যবহার করতেই অনেকে বেরিয়ে পড়ছেন ঘুরতে। হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি ভ্রমণ সংস্থা সংবাদমাধ্যম আইএএনএস-কে জানিয়েছেন, ভারতের মধ্যে পর্যটনস্থান হিসেবে অনেকেরই পছন্দ গোয়া। এই সময়টা খুব বেশি গরম থাকে না। আবার খুব ঠান্ডাও নয়। ফলে গন্তব্য হিসেবে অনেকেই বেছে নিয়েছেন গোয়াকে। 

বিদেশেও পাড়ি দিচ্ছেন অনেকে (Top Travel Destination Abroad)

বিদেশ যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন অনেক পর্যটক। আর সেই তালিকার শীর্ষে রয়েছে দুবাই। সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের সার্চ ইঞ্জিনের তথ্য বলছে দুবাই সবচেয়ে বেশি জনপ্রিয় পর্যটকদের কাছে। 

এছাড়া আর কোথায় কোথায় ?

দেশের মধ্যে শীর্ষস্থানে গোয়ার পরেই রয়েছে ফিল্মনগরী মুম্বই, উদয়পুর, নয়া দিল্লি ও পিঙ্ক সিটি জয়পুর। প্রসঙ্গত খুব গরম পড়ার আগেই এই শহরগুলি ঘুরে আসার পরিকল্পনা অনেকেরই থাকে। 

বিদেশের আর কোন স্থান ?

বিদেশের তালিকায় দুবাইয়ের পর রয়েছে সিঙ্গাপুর , ব্যাঙ্কক, বালি, ফুকেত। এই পর্যটনস্থানগুলির মধ্যে থাইল্যান্ড অনেকটাই প্রাধান্য পেয়েছে। তার কারণ অবশ্য ভিসা নীতি। সম্প্রতি ভিসার নীতিতে কিছু বদল এনেছে সে দেশ। যার প্রভাব পড়েছে পর্যটকদের ভ্রমণতালিকায়।

আরও পড়ুন - Food Recipe: রসনা তৃপ্ত করুন হায়দ্রাবাদি চিকেনে, রইল জিভে জল আনা রেসিপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget