এক্সপ্লোর

Home Made Skin Care Tips: কোন কোন উপকরণ ব্যবহার করে বাড়িতে সহজেই বানাতে পারবেন ফেসপ্যাক-স্ক্রাব-মাস্ক?

Skin Care: দুধের সর, হলুদ গুঁড়ো, বেসন গুঁড়ো আর সামান্য মধু এবং অলিভ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে তৈরি করে নিন একটি ফেসপ্যাক। ত্বক হাইড্রেটেড রাখার পাশাপাশি জেল্লা ফেরাতেও কাজে লাগবে এই ফেসপ্যাক।

Home Made Skin Care Tips: অনেকেই পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। চিন্তা নেই। বাড়িতেই সহজে ত্বকের পরিচর্যা করা সম্ভব। মধ্যবিত্তের বাড়ির রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় ফেসপ্যাক, স্ক্রাব, ফেস মাস্ক। আর সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে, হাতেনাতে ফল পাবেন আপনি। ত্বকের জেল্লা বাড়বে, কালচে দাগছোপ দূর হবে, ত্বক থাকবে মোলায়েম এবং আর্দ্র। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে সহজে কীভাবে ত্বকের পরিচর্যার জন্য ফেসপ্যাক, ফেস মাস্ক, স্ক্রাব তৈরি করবেন এবং কী কী উপকরণ ব্যবহার করবেন। 

  • ত্বকের কালচে দাগছোপ দূর করতে বাড়িতে সবচেয়ে সহজে ফেসপ্যাক তৈরি করতে পারেন বেসন এবং হলুদ দিয়ে। দুধ কিংবা দইয়ের মধ্যে বেসন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। স্নানের আগে লাগিয়ে নিন মুখে এবং গলায় ও ঘাড়ে। মিনিট ১৫ রাখার পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। চাইলে ভেজা তুলো কিংবা নরম কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। 
  • দুধের সর, হলুদ গুঁড়ো, বেসন গুঁড়ো আর সামান্য মধু এবং অলিভ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে তৈরি করে নিন একটি ফেসপ্যাক। ত্বক হাইড্রেটেড রাখার পাশাপাশি জেল্লা ফেরাতেও কাজে লাগবে এই ফেসপ্যাক। ত্বকের ভিতরে জমে থাকা ময়লা ভালভাবে পরিষ্কার করার জন্য দুধের সর স্ক্রাবার হিসেবেও দারুণ কাজ করে। দুধের সর, গুঁড়ো দুধ, আর সামান্য কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে তফাত বুঝতে পারবেন অল্প দিনের মধ্যেই। 
  • ওটস ভাল করে গুঁড়ো করে নিন। এর মধ্যে মিশিয়ে নিন টকদই। আর দিন অল্প মধু। তিনটি উপকরণ ভালভাবে মিশিয়ে নিতে পারলে বাড়িতে একটাই উপকরণ তৈরি হবে যা ফেসপ্যাক, ফেস মাস্ক, স্ক্রাবার- তিনভাবে কাজ করতে পারবে। ওটস ত্বকের ডিপ ক্লিনিং অর্থাৎ গভীর স্তরে জমে থাকা নোংরা ভালভাবে পরিষ্কার করতে সাহায্য করে। ওটসের গুঁড়ো ত্বকে এক্সফোলিয়েশনের কাজও করে। ডেড স্কিন সেল ঝরিয়ে ত্বকের জেল্লা বজায় রাখে। 
  • মুলতানি মাটি, বেসন গুঁড়ো, গোলাপ জল একসঙ্গে ভালভাবে মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিন। মিনিট ২০ রাখলে ভালভাবে শুকিয়ে যাবে এই প্যাক। তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। টকদই, মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারলে, অল্পদিনের মধ্যেই ট্যানের সমস্যা মিটবে। গরমের দিনে ট্যানের কারণেই ত্বকে কালচে দাগছোপ পড়ে যায় দ্রুত। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget