Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
ABP Ananda LIVE: নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান! দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য়! বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী! কিনতু, তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা কোথায়? তাঁকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? কুণাল ঘোষ বলছেন, কোনও বিশেষ শক্তি এগুলো করাচ্ছে? অনন্ত মহারাজের বিরুদ্ধে ফৌজদারি ব্য়বস্থা হওয়া উচিত। জুন মালিয়া বলছেন, গোটা দেশবাসী এটাই চাইবে, কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন, যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় সরকার। কিনতু, তাতে মোটেই সনতুষ্ট নন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্য়বস্থা কোথায়? অধীর চৌধুরী বলছেন, এক্ষুনি তাঁর রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে, তাঁকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপির রাজ্য় সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে।





















