এক্সপ্লোর

Health Tips: টিভি কিংবা স্মার্টফোন, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকায় কীভাবে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে?

Lifestyle: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক স্ক্রিনের সামনে থাকার ফলে তা ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যে। কীভাবে শারীরিক ক্ষতি হচ্ছে এর ফলে?

কলকাতা: প্রতিদিন উন্নত হচ্ছে প্রযুক্তি। তার সঙ্গে আমরাও। আজকের দিনে প্রতিটা মানুষকেই সারাদিনের অনেকটা সময় স্ক্রিনের সময় কাটাতে হয়। সেটা টিভির স্ক্রিন হতে পারে কিংবা মোবাইল ফোন অথবা কম্পিউটর বা ল্যাপটপ। ছোট থেকে বড় সবাইকেই কাজ থেকে সময় কাটানোর জন্য স্ক্রিনের সামনে কাটাতে হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক স্ক্রিনের (Screen) সামনে থাকার ফলে তা ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যে। কীভাবে শারীরিক ক্ষতি হচ্ছে এর ফলে?

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকার ফলে কীভাবে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকার ফলে ক্ষতিকর প্রভাব পড়ছে চোখে। এর কারণে, মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে।

২. লাইফস্টাইলে প্রভাব পড়ে স্ক্রিনের সামনে থাকার কারণে। ওবেসিটি, হৃদরোগ, মধুমেহর ঝুঁকি বাড়ে এর ফলে।

৩. স্ক্রিনের নীল আলোর ফলে ঘুমে প্রভাব পড়ে। অনিদ্রার সমস্যা দেখা দেয়। 

৪. দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকার ফলে অন্য ব্যক্তির সঙ্গে মুখোমুখে কথপোকথনে সমস্যা দেখা দেয় বহু মানুষের।

আরও পড়ুন - Health Tips: শীতকালে কোন লক্ষণ দেখে বুঝবেন ভিটামিন ডি-এর ঘাটতি হয়েছে?

৫. স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভবনার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও দেখা দেয় একাধিক মানসিক সমস্যা। অবসাদ, উদ্বেগ এবং আরও অনেক রকমের মানসিক সমস্যা বাড়ে এর ফলে।

৬. মনোযোগে ঘাটতি দেখা দেয়। তাই শিশুদের তো অবশ্যই, এছাড়াও বড়দেরও কাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য স্ক্রিনের আলোর থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

৭. তাঁদের মতে, দীর্ঘ সময় ধরে স্ক্রিনের সামনে কাটালে স্ট্রেস সংক্রান্ত নানা সমস্যা দেখা দেয়।

প্রসঙ্গত, মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার নিয়ে সন্তান এবং অভিভাবকদের মধ্যে প্রায় প্রতি বাড়িতেই দ্বন্দ্ব লেগেই থাকে। পড়ুয়াদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তার জন্য অভিভাবকেরা সারাক্ষণই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন। সম্প্রতি গবেষকরা একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারকারী, স্মার্টওয়াচ ব্যবহারকারী এবং নানা ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করলে ব্যবহারকারীদের স্মৃতিশক্তি প্রখর হয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget