এক্সপ্লোর

Home Decoration at low budget: স্বল্প খরচে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলন নিজের ঘর

Home Decoration at low budget: অল্প খরচে কীভাবে সাজিয়ে তোলা যাবে স্বপ্নের বাড়ি?

কলকাতা: নিজের ঘর সাজাতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দু কামরার ঘর হোক বা বিলাসবহুল অ্য়াপার্টমেন্ট। বাড়ি সাজানো গোছানো থাকলে তা আপনাকে এনে দিতে পারে মানসিক শান্তিও। কিন্তু ইচ্ছেমত ঘর সাজাতে গেলে লাগবে পর্যাপ্ত বাজেটও। তাই আজ দেখে নেব অল্প খরচে কীভাবে সাজিয়ে তোলা যাবে স্বপ্নের বাড়ি।

১. ঘরে শৈল্পিক ছোঁয়া আনতে বেছে নিতে পারেন পছন্দমত পেন্টিং। ঘরের মাপ অনুযায়ী একটি দেওয়ালে টাঙাতে পারেন পেন্টিং। যা চোখকে আরাম দেওয়ার পাশাপাশি আপনার ঘরের লুক পাল্টাতে সর্বোতভাবে সক্ষম। 

২. আপনি বই পড়তে ভালবাসেন? বইও কিন্তু হয়ে উঠতে পারে ঘর সাজানোর উপকরণ। স্টাডি রুম ছাড়াও বসার ঘরের একটি দৃশ্য়মান জায়গায় সাজিয়ের রাখতে পারেন আপনার পছন্দের সমস্ত বই। 

৩. ঘর সাজাতে ল্য়াম্প শেডের গুরুত্ব অপরিসীম। ঘরের যে কোনও কোনায় ল্য়াম্প শেড রাখা যেতে পারে। হ্যাঙ্গিং  ল্য়াম্প শেড হলে তা বাড়ির করিডরে ঝোলানো যেতে পারে। এর নরম আলো ঘরের শোভা বাড়াবে ও আপনার মনকে ভালো করবে।

৪. ঘর সাজানোর ক্ষেত্রে রঙের ভূমিকা অনস্বীকার্য। পুরনো আসবাবে নতুন করে রঙ করে দেওয়া যেতে পারে। পাশাপাশি সোফা বা বালিশের কভার পাল্টে পাল্টে দেওয়া যেতে পারে। ঘরের রঙ হালকা হলে, পর্দার রঙ উজ্জ্বল বেছে নিতে পারেন। 

৫. ঘরে যদি সবুজের ছোঁয়া দেওয়া যায়, তাহলে এর থেকে ভাল কিছু হয় না। আপনার পছন্দমত ইন্ডোর গাছ বেছে নিন, আর তারপর জানলায়, ঘরের কোনায়, শোবার ঘরের যে কোনও জায়গার রেখে দিন। অনেকে ঘর সাজাতে ক্য়াকটাস গাছেরও ব্য়বহার করে থাকেন।

৬. ফুল ভালবাসেন না এমন মানুষ নেই। কোনও বিশেষ দিন, বা কোনও সাধারণ দিনকে বিশেষ করে তুলতে ঘরে নিয়ে আসুন ফ্রেস ফুল। ফুল এমনই একটি জিনিস যা সবসময়ই ইতিবাচক এনার্জির সঞ্চার করে, ও ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলে।

৭. ফটো ফ্রেম ঘর সাজানোর ক্ষেত্রে একটি বিশেষ উপকরণ। কম খরচে আপনার পছন্দমত ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙায়ে দিন। আজকাল কোলাজ করা ফটোফ্রেম বেশ জনপ্রিয় হয়েছে। এখানে আপনি একাধিক ছবি রাখতে পারেন। 

৮. রাস্তায় বিভিন্ন ধরণের ঘর সাজানোর টুকিটাকি জিনিস পাওয়া যায়। সেরামিকের ফুলদানি হোক বা রঙিন ড্রিম ক্য়াচার। খুব ছোট ছোট জিনিসই হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর উপাদান।

৯. কম খরচে দেয়াল সাজাতে ব্যবহার করতে পারেন ওয়ালপেপার। স্যান্ডস্টোন, রাস্টিক টাইলস, টেরাকোটা বা প্রাকৃতিক দৃশ্য সব ধরনের ওয়াল পাবেন বাজারে। ঘরের যে কোনো একটা দেয়ালে পছন্দমতো ওয়ালপেপার লাগিয়ে নিন। 

১০. ঘরের আসবাবপত্র গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেখতে পারেন কেমন লাগে ঘরটি। হয়তো দেখা যাবে কোন কিছুর জায়গা পরিবর্তনের ফলে ঘরটি আরও সুন্দর হয়ে উঠেছে। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget