এক্সপ্লোর

Sleep Hygiene:রাতে ঘুমের অভাব? সুরাহা করতে পারে এই পানীয়-খাবারগুলি

Lifestyle:দিনভর খাটাখাটুনির পর রাতে একদম ঘুম হচ্ছে না? শরীর ক্লান্ত, ঘন ঘন হাই উঠছে, তবু ঘুমের দেখা নেই? প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে ঠিকই, পাশাপাশি ঘরোয়া কিছু পরামর্শও মেনে দেখতে পারেন।

কলকাতা: দিনভর খাটাখাটুনির পর রাতে একদম ঘুম হচ্ছে না? শরীর ক্লান্ত, ঘন ঘন হাই উঠছে, তবু ঘুমের (Sleep Hygiene) দেখা নেই? প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে ঠিকই, পাশাপাশি ঘরোয়া কিছু পরামর্শও মেনে দেখতে পারেন। নিয়মিত এক্সারসাইজ, যথাসম্ভব স্ট্রেস কমানো (Stress Reduction), মেডিটেশন, ঘুমের আগে স্ক্রিন না দেখার মতো পরামর্শ প্রায়ই দিয়ে থাকেন ডাক্তাররা । এর সঙ্গে নজর দেওয়া দরকার খাবারদাবার এবং পানীয়তেও। কী রয়েছে সেই খাবার ও পানীয় তালিকায়? একনজরে দেখে নেওয়া যাক?

ঘুমের জন্য...

  • বিশেষজ্ঞদের অনেকেই যেমন ভাল ঘুমের জন্য 'আমন্ড" -এ আস্থা রাখার পরামর্শ দেন। এমনিতে পুষ্টিগুণে ভরপুর আমন্ডের আরও নানা উপযোগিতা রয়েছে। পাশাপাশি 'স্লিপ সাইকল' ঠিক করার ক্ষেত্রেও কার্যকরী হতে পারে এই খাবার, ধারণা বহু পুষ্টিবিদের। তাই প্রত্যেক দিনের ডায়েটে কয়েকটি আমন্ড রেখে দেখতে পারেন।
  • শুতে যাওয়ার আগে উষ্ণ দুধও ঘুমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা ট্রিপ্টোফ্যান, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং মেলাটোনিন ভাল ঘুমের সহায়ক।
  • 'ওয়ালনাট' পছন্দ করেন? সেক্ষেত্রে এই সমস্যা সমাধানের আরও একটি উপায় খোলা আপনার কাছে, মনে করেন ডাক্তারদেরই অনেকে। এর মধ্যে থাকা উপাদান মেলাটোনিন, সেরোটোনিন এবং ক্যালসিয়াম জাতীয় উপাদানের উপর প্রভাব তৈরি করে ভাল ঘুম নিয়ন্ত্রণ করে।
  • Chamomile Tea-র কথা ভোলার উপায় নেই। এপিজেনিনের মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় 'ইনসমনিয়া' কমাতে সাহায্য় করতে পারে এটি।
  • Passionflower Tea নামে আরও এক ধরনের পানীয়ের কথাও বলে থাকেন বিশেষজ্ঞদের অনেকে। এটি মস্তিষ্ককে নিস্তেজ করতে সাহায্য করে।

মনে রাখা দরকার...
তবে একটি বিষয় মনে রাখা দরকার। টানা কয়েক দিন ধরে ঘুম না হলে ডাক্তারের কাছে যাওয়াই একমাত্র কর্তব্য। কারণ ঘুম না হওয়ার একাধিক কারণ থাকতে পারে। কাজেই সেই সমস্যা বেশি দিন ফেলে না রাখাই ভাল। ডাক্তাররা মনে করাচ্ছেন, দীর্ঘদিন ঘুম না হলে ধাক্কা খেতে পারে স্মৃতিশক্তি থেকে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। পাশাপাশি প্রত্যেক দিনের স্ট্রেস নেওয়ার ক্ষমতাও ধাক্কা খেতে পারে এই ধরনের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে। কাজের সময় ঝিমুনি ভাব আসতে পারে। শারীরিক দিক থেকে আরও নানা সমস্যাও তৈরি হতে পারে। 

আরও পড়ুন:আজ কলকাতায় অমৃত কলস যাত্রা বিজেপির, কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget