এক্সপ্লোর

Janmastami special Taaler Malpua: বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন তালের মালপোয়া

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর ভোগেও তালের মালপোয়া দেওয়া হয়। 

কলকাতা : ভাদ্র মাস মানেই তালের নানারকম পদ তৈরি। তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর। এরকম উপাদেয় সমস্ত খাবার এই সময় তৈরি হয়। আর যদি হয় সেটা জন্মাষ্টমী, তাহলে তো বিশেষ খাবার তৈরি করতেই হয়। পূরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম ভগবান শ্রীকৃষ্ণের। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী বিষ্ণুর মানুষরূপে মর্ত্যলোকে আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুরই আর এক রূপ। যুগ যুগ ধরে কথিত রয়েছে এমনটাই। চলতি বছর ৩০ অগাস্ট মহাসমারোহে সারা বিশ্বে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমীর শুভ তিথিতে একে অপরকে মিষ্টি মুখ করানোর সঙ্গে সঙ্গে পাঠিয়ে থাকেন শুভেচ্ছা বার্তাও। সারা বিশ্বে যেখানে শ্রীকৃষ্ণের ভক্তরা ছড়িয়ে আছেন, তাঁরা সবাই জন্মাষ্টমী উৎসব পালন করেন। এই বিশেষ উৎসবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন তালের মালপোয়া-

কীভাবে তৈরি করবেন তালের মালপোয়া?

একটি পাত্রে ময়দা, চিনি, সুজি এবং এলাচগুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। অন্যদিকে একটি পাত্রে দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে নিয়ে তাতে ময়দা, চিনি, সুজির মিশ্রণ দিয়ে দিন। এবার চামচ দিয়ে সেই মিশ্রণ ভালো করে নেড়ে নিন। এবার সেই মিশ্রণে তালের কাথ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্য আর একটি কড়াইতে গরম জলের মধ্যে চিনি দিয়ে রস তৈরি করে নিন। 

এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম করুন। ময়দা, সুজি, চিনি, দুধ আর তালের ঘন করে রাখা মিশ্রন একটি হাতায় করে মালপোয়ার পরিমাণ মতো তেলের মধ্যে দিতে থাকুন। মালপোয়া লাল করে ভাজা হয়ে গেলে সেগুলি তুলে অন্য কড়াইতে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ চিনির রসের মধ্যে রেখে পরিবেশন করুন তালের মালপোয়া।

প্রসঙ্গত, জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর ভোগেও তালের মালপোয়া দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?

ভিডিও

TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?
Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari PA Death: বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
Embed widget