এক্সপ্লোর

Lifestyle:হাতেগোনা উপাদান, অনেকটা ধৈর্য! বাড়িতেই তৈরি হয়ে যাবে Soy Sauce

Homemade Soy Sauce:রান্নার অত্যন্ত চেনা উপকরণগুলির নাম করতে বললে প্রথম দশের মধ্যে নাম আসবে সয়া সসের।বাড়িতে কী ভাবে সয়া সস বানাবেন?

কলকাতা: রান্নার অত্যন্ত চেনা উপকরণগুলির নাম করতে বললে প্রথম দশের মধ্যে নাম আসবে সয়া সসের (soy sauce)। রান্নার অন্যতম উপাদান হিসেবে বহুলব্যবহৃত এটি। কখনও সখনও আবার গার্নিশিংয়েও কাজে লাগে। কিন্তু যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁদের অনেকেই মনে করেন দোকান থেকে কিনে আনা সয়া সসের বদলে বাড়িতে তৈরি করা সয়া সস অনেক বেশি নিরাপদ। বাড়িতে কী ভাবে সয়া সস বানাবেন? খুব কঠিন কাজ নয়। তবে ধৈর্য দরকার। 

ধাপে ধাপে এগোনো...
সসটি তৈরি করতে হলে মূলত দু'ধাপে 'ফার্মেন্টেশন' করতে হয়। লাগে, সয়াবিন, গম, নুন এবং জল। সবটা ঠিকঠাক দিয়ে ধৈর্য সহকারে ধাপে ধাপে প্রক্রিয়াটি শেষ করতে পারলে কোনও ধরনের 'প্রিজারভেটিভ' ছাড়াই সয়া-সস কৈরি হয়ে যাবে। তবে একটি বিষয় বলে রাখা দরকার। এই সস বাড়িতে তৈরি করতে কয়েক মাস সময় লাগে। সেই মতো প্রস্তুতি নিয়ে এগোনো দরকার।

কী কী করা দরকার?

  •  প্রথমেই সয়াবিনকে উষ্ণ জলে সেদ্ধ করে নরম তুলতুলে করে নিন।সয়াবিনগুলি ঠান্ডা করে তার সঙ্গে উইট ফ্লাওয়ার মেশাতে হবে। তার পর গোল গোল তালের মতো পাকিয়ে নিতে হবে। ছোট ছোট কেকের আকারে এই মিশ্রণটিকে  কয়েক দিনের জন্য উষ্ণ, আর্দ্র তাপমাত্রায় রেখে 'ফার্মেন্ট' হতে দিতে হবে।তৈরি হয়ে যাবে 'কোজি'।
  • এই 'কোজি'-এর সঙ্গে জল মেশানো হল পরের ধাপের কাজ। জল মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। তার পর সেটিকে অন্তত সপ্তাহখানেকের জন্য ফের 'ফার্মেন্ট' হতে দিতে হবে।'ফার্মেন্টেশন' হয়ে গেলে প্রোটিন এবং স্টার্চ ভেঙে গিয়ে চেনা গন্ধ বেরোতে শুরু করার কথা।
  • এর পর ওই মণ্ডটি একটি 'চিজক্লথের' উপরে রেখে নিচে গাঢ় তরলটি সংগ্রহ করে নেওয়া তৃতীয় পর্যায়ের কাজ। এটি সসের বেস।ওই তরলটি গরম করে নেওয়া দরকার। তাতে ওর মধ্যে থাকা সামুদ্রিক লবণ উবে যাবে। তার পর যেটি তৈরি হবে, সেটি  ঠান্ডা করে আবার মণ্ডে মিশিয়ে হবে।  
  • ওই অবস্থায় কয়েক মাস রেখে দিতে হবে।গন্ধের তীব্রতা আরও বাড়বে। কয়েক মাস পর আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেওয়া দরকার যে ওর মধ্যে কোনও 'সলিড' বস্তু রয়ে গেল কিনা। না থাকলে আপনার 'সয়া সস' তৈরি। বোতলে ভরে কয়েক মাস ধরে এটি ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:সদ্য মা হয়েছেন? ব্রেস্টমিল্কের জন্য পাতে থাকুক ৫ সুপারফুড

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget