এক্সপ্লোর

Conjunctivitis: বাড়ছে কনজাংটিভাইটিসের প্রকোপ, কীভাবে সুস্থ রাখবেন নিজেকে?

Eye Care: এই সময়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। একটু সাবধানে থাকলেই কিন্তু কনজাংটিভাইটিস এড়ানো সহজ।

কলকাতা: বর্তমানে কনজাংটিভাইটিসের (Conjunctivitis) প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন  এটি কার্যত করোনার (Corona) মতো সংক্রামক হয়ে দাঁড়িয়েছে। সামান্য সংস্পর্শে এলেই বাকিরাও সংক্রমিত হতে পারেন। কাজেই এই সময়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। একটু সাবধানে থাকলেই কিন্তু কনজাংটিভাইটিস এড়ানো সহজ।                                                                    

নিজেকে সুস্থ রাখতে কী করবেন

  • বাইরে থেকে ফিরে হাত ভাল করে ধুয়ে নিন। 
  • স্যানিটাইজার ব্যবহার করুন। 
  • ডেটল জলে জামাকাপড় ধুয়ে নিন।
  • সারফেস স্যানিটাইজার ব্যবহার করুন।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খান।
  • চোখে কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন

এই সময়ে কী করবেন না

  • বাইরে থাকাকালীন চোখে হাত দেবেন না
  • ফিল্টার করা জল ছাড়া চোখে অন্য কোনও জল না দেওয়াই ভাল
  • আক্রান্ত কোনও ব্যক্তির কাছাকাছি যাবেন না
  • অকারণে চোখ রগরাবেন না

কেউ আক্রান্ত হলে তাঁর থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। যে আক্রান্ত হয়েছে তাঁকে আইসোলেশনে রাখুন। আক্রান্তের ব্যবহার করা তুলো, টিস্যু, ন্যাপকিন একেবারে বাইরে ফেলুন। হাতের কাছে স্যানিটাইজার রাখুন। বাড়িতে কারও হলে বার বার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবেন। এমনকী চোখের মেকআপ করার আগেও ভাল করে হাত ধুয়ে চোখে হাত দেবেন। এতে কনজাংটিভাইটিসের সম্ভাবনা অনেকটাই কমবে।

অনেকের একটা ভুল ধারনা রয়েছে যে আক্রান্তের চোখের দিকে তাকালেই কনজাংটিভাইটিস হতে পারে। তবে এই ধারনা একেবারই ভুল। তাকালে নয়, সংস্পর্শে এলেই সংক্রমণের ঝুঁকি বাড়ে। 

আক্রান্তের জন্য

  • প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন
  • স্টেরয়েড ড্রপ এড়িয়ে চলুন
  • অযথা চোখে হাত দিয়ে ঘষবেন না
  • গরম তাপ দিন 
  • অন্তত ৭ দিন কম্পিউটার, ল্যাপটপ এবং ফোনের স্ক্রিন থেকে দূরে থাকুন                                          

আরও পড়ুন: সম্পর্ক ভেঙে ফেলার কথা ভাবছে? দাঁড়ান! এই ভুলগুলো শুধরে নিলেই সুখ ফিরবে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget