এক্সপ্লোর

Immunity Boosting Tips: রোগবালাইয়ের মরসুম শুরু হল বলে, সুস্থ থাকতে এখন কী কী খাবার না খেলেই নয় ?

Best Foods To Boost Immunity: রোগবালাইয়ের মরসুম মানেই বর্ষা। আর দেখতে দেখতে তা শুরু হয়ে গেল। এই সময় পাতে কোন কোন খাবার রাখবেন ?

Best Foods To Boost Immunity: দেখতে দেখতে চলেই এল বর্ষার মরসুম। আর বর্ষার মরসুম মানেই বিভিন্ন রোগবালাইয়ের মরসুম। কারণ এই সময় জলবাহিত বিভিন্ন রোগের হার বেড়ে যায়। তাছাড়াও, বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে রোগজীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসের প্রকোপও বেড়ে যায়। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে কিছু খাবার নিয়মিত পাতে রাখা জরুরি। তাহলে সংক্রমক রোগের আশঙ্কা অনেকটাই কমে যায় (Immunity Boosting Tips)।

রোগবালাই দূরে রাখার খাবার

খাবারের শেষে খান এই পাঁচ ফল

১. সাইট্রাস ফল -  সাইট্রাস ফল যেমন লেবু, তেঁতুলের মধ্য়ে অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন সি-র পরিমাণ অনেকটাই বেশি। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে তুঙ্গে। এই সময় তাই সাইট্রাস ফল অবশ্যই পাতে রাখুন।

২. কলা - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ উপকারী। পাশাপাশি কাজের জন্য এনার্জিও জোগাবে এই ফল। বর্ষার সময় অনেকেরই মানসিক অবস্থা ততটা চাঙ্গা থাকে না। কলা তাদের জন্য মন্ত্রের মতো কাজ করবে।

৩. পেয়ারা - ফাইবারে ভরপুর ফলে পেটের গোলযোগ ঠেকাবে। বর্ষাকালে যা মাঝে মাঝেই হয়ে থাকে। অন্যদিকে এর মধ্য়ে ভিটামিন সি-ও অনেক।

৪. আপেল - আপেলের মধ্যেও একইভাবে রয়েছে ফাইবার ও ভিটামিন সি। একদিকে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে পেটের হাল ঠিক রাখে।

৫. বেদানা -  অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। রক্ত তৈরি করে। পাশাপাশি রোগের সঙ্গে মোকাবিলা করতে শরীরকে শক্তি জোগায়।

পাতে রাখুন এই ৫ খাবার

১. সবুজ শাকসবজি - পেঁয়াজ, টোম্যাটোর দাম বাড়লেও সবুজ শাকসবজির দাম এখনও আয়ত্তের মধ্যেই রয়েছে। তাই এগুলি পুরোদমে খান। এদের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. ব্রকলি - ক্রুসিফেরাস গোত্রের এই সবজি অবশ্যই পাতে রাখুন। এতে রক্তদুর্বলতা কমে। পাশাপাশি অনাক্রম্যতা বেড়ে যায়।

৩. কুমড়ো -  কুমড়োর একাধিক পুষ্টিগুণ ভরপুর। পাশাপাশি এই সবজির মধ্যে ভিটামিনের পরিমাণও অনেক বেশি। তাই বর্ষার মরসুমে অবশ্যই খান।

৪. বিনস - প্রোটিন এই সময় শরীরের জন্য অনেকটাই জরুরি। তাই পাতে রাখুন বিনসের বিভিন্ন পদ। বিনসে প্রোটিন ভরপুর। যা ইমিউনিটি বাড়ায়।

৫. ক্যাপসিকাম - ক্যাপসিকামের বিটাক্যারোটিন ও ক্যারোটিনজাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। যা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই উন্নত করে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health News: রোজ কতক্ষণ ব্যায়াম করলে কাছে ঘেঁষবে না মারণরোগ? জানিয়ে দিল WHO

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget