এক্সপ্লোর

Health News: রোজ কতক্ষণ ব্যায়াম করলে কাছে ঘেঁষবে না মারণরোগ? জানিয়ে দিল WHO

Ideal Exercise Duration By WHO: রোজ কতটা সময় ধরে ব্যায়াম করলে একাধিক মারণরোগের হাত থেকে রেহাই পাওয়া যায় ? সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মাপকাঠি জানিয়ে দিল।

Ideal Exercise Duration By WHO: রোজকার জীবনযাপনই বেশ কিছু রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করে। রোগ হবে কি হবে না তা কেউ বলতে পারে না। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে জীবনযাপনে অল্প কিছু বদল না আনলেই নয়। কী কী সেই বদল ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য়কর খাবার খাওয়ার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা। আজকের দিনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

অতিরিক্ত ওজন বা ওবেসিটিই রোগের মূল

অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকেই একের পর এক রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। এই রোগগুলির মধ্যে প্রথমেই যেমন রয়েছে ফ্যাটি লিভার বা লিভারের অন্য়ান্য রোগ। এছাড়াও রয়েছে, পেটের নানা সমস্যা, গ্য়াস্ট্রিক, সুগার, প্রেশার, কিডনির সমস্যা ইত্যাদি।

কেন মারণরোগের কথা বলছে WHO ?

ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারণরোগের সঙ্গেই তুলনা করছে। কারণ একেই এই রোগগুলি ক্রনিক রোগের আওতায় পড়ে। পাশাপাশি এই রোগের জন্য হার্টের সমস্যাসহ নানা রোগ পরবর্তীকালে বাসা বাঁধে শরীরে। 

ওজন কমাতে কী করণীয় ?

ওজন কমাতে খাওয়াদাওয়া যেমন একাধারে নিয়ন্ত্রণ করতে হবে, তেমনই অন্যদিকে অভ্যাসের মধ্যে আনতে হবে ব্য়ায়াম। নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ রাখা সম্ভব। এছাড়াও, বেশ কিছু ক্রনিক রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

কতক্ষণ ব্যায়ামের পরামর্শ দিচ্ছে WHO?

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার কথায়, প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করা বিশেষভাবে জরুরি। আর সেই ব্যায়াম হতে হবে মাঝারি থেকে বেশি পরিশ্রমের। যেমন ধরা যাক, দৌঁড়ানো, সাঁতার কাটা, জগিং করার মতো ব্যায়ামগুলি মাঝারি থেকে বেশি পরিশ্রমের ব্যায়াম। 

প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করবেন ?

সপ্তাহে সাতদিন ১৫০ মিনিট অন্তত ব্যায়াম করা উচিত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই হিসেবে রোজ অন্তত ২১ মিনিট করে ব্যায়াম করা জরুরি।

কোন কোন ব্যায়াম ?

ব্রিস্ক ওয়াকিং - হাঁটা ও দৌড়ানোর মাঝামাঝি স্পিডে হাঁটতে হবে। অন্তত ২১ মিনিট।

দৌড়ানো -  রোজ অন্তত ওই নির্দিষ্ট সময় একটি ফাঁকা মাঠে বা রাস্তায় দৌড়াতে পারেন। তবে দৌড়ানোর মাঝে মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন।

জগিং -  এটিও প্রায় হালকা দৌড়ের পর্যায়ে পড়ে। দিনে অন্তত ২০-২৫ মিনিট এটি করুন।

আরও পড়ুন - Cockroach Allergy: ঘন ঘন অ্যালার্জি ? আরশোলার কারণে নয়তো ? কীভাবে সুস্থ রাখবেন নিজেকে ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget