এক্সপ্লোর

Coffee Health Benefits: কফিতে লাগাম ফ্যাটি লিভারে? কী খোঁজ গবেষণায়?

Non-Alcoholic Fatty Liver: যাঁরা প্রতিদিন কফি খান, তাদের উপর গবেষণা হয়েছে।

নয়াদিল্লি: ফ্যাটি লিভার। ইদানিং এই সমস্যার কথা বারবার উঠে আসছে আলোচনায়। বিভিন্ন বয়সের ব্যক্তিরা এই সমস্যার শিকার। স্ট্রেস, অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া। অনিয়মিত জীবনযাপন- এমন নানা কারণেই ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে। সময়মতো দেখভাল না করলে তা থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও থাকে। 

মূলত দুইভাবে ভাগ করা যায় ফ্যাটি লিভারকে। একটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অন্যটি নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। দ্বিতীয়টির বিষয়েই একটি গবেষণায় উঠে এসেছে একটি বিশেষ তথ্য। Nutrients-নামের জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পর্তুগালের কোইমব্রা বিশ্ববিদ্যালয় (University of Coimbra) এই গবেষণা করেছে। গবেষকদের দাবি, ক্যাফেইন, পলিফেনলস এবং আরও অন্যান্য প্রাকৃতিক উপাদান যা কফির মধ্যে পাওয়া যায়, সেগুলি টাইপ টু ডায়াবেটিস থাকা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে।

নন অ্যালকোহলিক লিভার:
এটি একটি ডাক্তারি পরিভাষা। লিভার বা যকৃৎ-এ ফ্য়াট জমার কারণে যে যে সমস্যাগুলি হয়- সেগুলিকে একসঙ্গে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (non-alcoholic fatty liver Disease) বলা হয়। এর থেকে লিভারের নানা জটিল অসুখ হতে পারে। লিভার সিরোসিস বা যকৃৎ ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে।

কেন হয়?
অতিরিক্ত মদ্যপান নয়, উচ্চ-ক্যালোরি থাকা খাবার, অতিরিক্ত তেল-ঝাল-মশলা, উচ্চ ফ্যাটজাতীয় খাবার অনিয়ন্ত্রিত ভাবে খেলে এই সমস্যা তৈরি হতে পারে। 

এই বিষয়েই গবেষণা হয়। যাঁরা প্রতিদিন কফি খান, তাদের উপর গবেষণা হয়েছে। গবেষণার পরে জানানো হয়েছে ওজন বেশি এবং টাইপ টু ডায়াবেটিস রয়েছে এমন যাঁরা বেশি পরিমাণে কফি খান, তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ-এর ভয়াবহতা তুলনায় কম দেখা গিয়েছে।  

কোইম্ব্রা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরোসায়েন্স অ্য়ান্জ সেল বায়োলজির বরিষ্ঠ গবেষক জন গ্রিফিথ জোনস (John Griffith Jones) বলেন, 'আধুনিক সময়ে ডায়েট এবং লাইফস্টাইলে নানা বদল ঘটছে। যার জন্য ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা বেড়ে গিয়েছে। যা থেকে লিভারের আরও বড় রোগ হতে পারে। যা স্বাস্থ্য় পরিষেবার উপর চাপ তৈরি করে।'   

১৫৬ জনকে বাছাই করা হয়েছিল যাঁদের ওবেসিটি হয়েছে। তাঁদের মধ্যে ৯৮ জনের টাইপ টু ডায়াবেটিস ছিল। তাঁদের কফি খাওয়ার পরিমাপে উপর লক্ষ্য রাখা হয়েছিল। প্রত্যেকের মূত্রের নমুনা নিয়মিত নেওয়া হয়েছিল। শরীরে কীভাবে কফির পদার্থ ভাঙা হচ্ছে, তার প্রভাব কী পড়ছে সেগুলি মূত্রের নমুনা পরীক্ষা করে জানা হচ্ছিল। 

সেখান থেকেই দেখা গিয়েছে, যকৃৎ সংক্রান্ত নানা সমস্যার ঝুঁকি কমার সঙ্গে কফি খাওয়ার একটা সংযোগ রয়েছে। কফিতে থাকা পলিফেনল যকৃতের অক্সিডেটিভ স্ট্রেস (Oxidative Stress) কমায়। যার ফলে সিরোসিসের ঝুঁকি কমে যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: স্পা-জিম থেকে নয়েজ কন্ট্রোল! ৫১ দিনের 'গঙ্গা বিলাসে' খসবে কত টাকা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget