এক্সপ্লোর

India Corona Update: ফের সাড়ে চার হাজার ছুঁইছুঁই দেশের কোভিড গ্রাফ

India Corona: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন।


নয়াদিল্লি: ফের চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা (Covid) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের সাড়ে ৪ হাজার ছুঁইছুই। তবে উদ্বেগ কমিয়ে সামান্য কমেছে দৈনিক মৃত্যু।

আক্রান্ত কত:
রবিবারের বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare, Govt of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৬২।

কমেছে মৃত্যু:
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৯২ জনের। 

পজিটিভিটি রেট নিয়েও উদ্বেগ:
এখন দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৭৬ হাজার ৮১৭। নতুন বুলেটিন অনুযায়ী দেশে বেড়েছে কোভিড পজিটিভিটি রেট। এখন ১.০৩ শতাংশ। রবিবারের বুলেটিন জানাচ্ছে, এখন দেশে অ্যাক্টিভ কোভিড কেস সামান্য বেড়ে ২৪ হাজার ৫২টি।   

এর সঙ্গেই চলছে টিকাকরণ। দেশে এখন পুরোদমে চলছে বুস্টার টিকাকরণ (Vaccination)। আইআইটি কানপুরের একদন গবেষকের দাবি ছিল জুনেই ভারতে হানা দেবে কোভিডের চতুর্থ ঢেউ। তার জন্য আগেভাগেই সতর্ক হচ্ছে কেন্দ্র। যত সম্ভব নাগরিকদের বুস্টারের আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি শিশুদেরও টিকাকরণ চলছে পুরোদমে।   

চিনেও (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। চিন জানিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল। গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছিল, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: জম্মুর থানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই বাজেয়াপ্ত গাড়ি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget