এক্সপ্লোর

Ashwagandha: প্রতিদিনের তালিকায় রাখুন অশ্বগন্ধা, রইল এর উপকারিতাগুলি

Health Tips: রোজকার তালিকায় রাখলে স্ট্রেস দূর করা থেকে ভালো ঘুম হওয়া এবং আরও অনেক উপকার করে। একনজরে দেখে নেওয়া যাক অশ্বগন্ধার উপকারিতাগুলি।

কলকাতা: হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের নানা উপকারে কাজে লাগছে অশ্বগন্ধা (Ashwagandha)। আয়ুর্বেদের এই উপাদানের উপকারিতা অনেক। নানা কাজে ব্যবহৃত হয় এটি। রোজকার তালিকায় রাখলে স্ট্রেস দূর করা থেকে ভালো ঘুম হওয়া এবং আরও অনেক উপকার করে। একনজরে দেখে নেওয়া যাক অশ্বগন্ধার উপকারিতাগুলি (Ashwagandha Health Benefits)।

অশ্বগন্ধার উপকারিতা-

১. পুরুষদের জন্য অত্যন্ত উপকারী অশ্বগন্ধা। পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে। তাঁদের ফার্টিলিটির মাত্রা বৃদ্ধি করে। কিন্তু এক্ষেত্রে মহিলাদের জন্য খুব বেশি কাজে লাগে না এটি। পুরুষদের শুক্রাণুর মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয় প্রতিদিন তালিকায় অশ্বগন্ধা রাখলে। প্রতিদিন অশ্বগন্ধা খাওয়াও খুব সহজ। এর গুঁড়ো বাড়িতেই রাখতে পারেন। আর তা দুধের সঙ্গে মিশিয়ে রাতে খেতে পারেন। তাহলেই উপকার পাবেন।

২. যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁদের জন্য দারুণ উপকারী অশ্বগন্ধা। নিয়মিত দুধের সঙ্গে অশ্বগন্ধার গুঁড়ো মিশিয়ে খেলে ভালো ঘুম হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানা অন্তত ৮ সপ্তাহ খেলে তবেই তফাতটা বুঝতে পারবেন। অনিদ্রার সমস্যায় বিশেষজ্ঞরা অশ্বগন্ধা সেবনের পরামর্শ দিচ্ছেন।

৩. মস্তিষ্ক সচল রাখার জন্য অত্যন্ত কার্যকরী অশ্বগন্ধা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত খেলে স্মৃতিশক্তি প্রখর হয়। তার সঙ্গে বয়সকালে স্মৃতিভ্রংশের সমস্যাও দূর হয়।

আরও পড়ুন - Sore Throat: শীতকালে গলার ব্যথা দূর করার আয়ুর্বেদিক উপায়

৪. যাঁদের মধুমেহ রোগের সমস্যা রয়েছে, তাঁদের জন্য উপকারী অশ্বগন্ধা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মধূমেহ দূরে রাখে এবং রক্তে শর্করা বাড়তে দেয় না। 

৫. স্ট্রেসের সমস্যা কমায় অশ্বগন্ধা। বিশেষজ্ঞদের মতে, আজকের দিনে নানা কারণে স্ট্রেসের সমস্যা বাড়তে দেখা যায়। সেই স্ট্রেসের সমস্যা দূর করতে নিয়মিত খাওয়া দরকার অশ্বগন্ধা। দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। স্ট্রেস, অবসাদ, উদ্বেগের মতো মানসিক সমস্যা দূর করে।

এছাড়াও বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এর আরও অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদিক উপাদান হিসেবে অশ্বগন্ধা আরও নানা কাজে ব্যবহার করা হয়। শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই এর উপকারিতা অনেক। তাই সুস্থতার জন্য নিয়মিত অশ্বগন্ধা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget