এক্সপ্লোর

Sore Throat: শীতকালে গলার ব্যথা দূর করার আয়ুর্বেদিক উপায়

Health Tips: আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। এই সময়ে কোন কোন পদ্ধতি মেনে চললে গলায় ব্যথার সমস্যা প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: শীতকালে গলার ব্যথার সমস্যা (Sore Throat) খুবই স্বাভাবিক একটা সমস্যা। ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে গলায় ব্যথা, সর্দি , কাশি, গলা ভেঙে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। এই সময়ে কোন কোন পদ্ধতি মেনে চললে গলায় ব্যথার সমস্যা প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

গলার ব্যথা প্রতিরোধের আয়ুর্বেদিক পদ্ধতি-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে গলায় ব্যথা হলে হালকা গরম জলে নুন, হলুদ, ত্রিফলা গুঁড়ো দিয়ে গার্গল করুন। তাহলে উপকার পাওয়া যায়। গলার ব্যথা দূর হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজও ফিরে আসে।

২. ৬ মাসের কম বয়সের বাচ্চাদের উপর কোনও পদ্ধতি নিজে থেকে মানতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা প্রয়োজন।

৩. আদা শুকনোও গলার ব্যথা দূর করার জন্য দারুণ উপকারী। এমনতিই আদার উপকারিতা অনেক। ঠান্ডা লাগা, সর্দি, কাশির সমস্যা সহজেই দূর করে। চায়ের সঙ্গে, গরম জলের সঙ্গে অথবা স্যুপের মধ্যেও আদা খেতে পারেন। উপকার পাবেন।

আরও পড়ুন - Travel Tips: দেশের যে জায়গাগুলিতে পোষ্যদের নিয়ে বেড়াতে যেতে পারবেন

৪. তুলসী পাতার উপকারিতা অনেক। গরম জলে তুলসী পাতা ফুটিয়ে তা খেতে পারেন। গলার ব্যথা দূর হওয়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা লাগার সমস্যাও দূর করে।

৫. এর পাশাপাশি গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৬. সন্ধের পর বিশেষ করে রাতে কান ঢাকা দিয়ে রাখতে বলছেন বিশেষজ্ঞরা। বাড়ির বাইরে বেরোলে মাথা ও কান ঢেকে রাখতে হবে।

৭. গরম জলে স্নান  করতে হবে।

৮. ভিজে চুলে শুয়ে পড়লে চলবে না।

৯.  হলুদ দুধ- গলার ব্যথা কিংবা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে হলুদ দুধের জুড়ি মেলা ভার। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলুদ দুধ নিয়মিত রাতে ঘুমতে যাওয়ার আগে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে স্বাস্থ্যের খুবই উন্নতি হয়। এছাড়া গলায় যদি খুব ব্যথা হয় কিংবা গলা বসে যায়, তাহলে এক গ্লাস গরম দুধে দু চিমটে হলুদ দিয়ে তা রাতে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গলার ব্যথা সারার পাশাপাশি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও। যদিও যদি খুব বেশি সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

১০. মধু আর গোল মরিচ- গলায় ব্যথা হলে অনেকেই গরম জলের সাহায্য নিয়ে থাকেন। অনেকেই আবার কিছু না করে গলার ব্যথা কাবু হয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গলার ব্যথা কমাতে ব্যবহার করুন মধু এবং গোল মরিচের। মধুর সঙ্গে গোল মরিচ মিশিয়ে খেলে গলার ব্যথা দূর হবে সহজেই। তাঁদের মতে, মধুতে রয়েছে অ্যান্টিবায়োটিক। এর সঙ্গে গোল মরিচে রয়েছে অনেক উপকারী উপাদান। গলার ব্যথার পাশাপাশি বিভিন্ন সংক্রমণের হাত থেকেও প্রতিরোধ করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget