এক্সপ্লোর

Health Tips: বালিশের দোষেই ঘাড়ে ব্যথা ? রেহাই পাবেন কীসে ?

Severe Neck Pain For Pillow: বালিশের দোষে রোজ সকালে উঠে ঘাড় টনটন করে। তীব্র ব্যথা থেকে বাঁচতে হলে কী করণীয় ? জেনে নিন বিশদে।

কলকাতা: রাতের ঘুমের বারোটা গিয়েছে বেজে। কারণ বাড়ির অশান্তি বা অফিসের ঝামেলা নয়। কারণ ঘুম আসে না বা রাতে ফোন ঘাঁটার অভ্যাসও নয়। কারণ হল সামান্য বালিশ। হ্যাঁ, সামান্য়ই বটে। সারাদিনে বালিশের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় রাত হলে। কিন্তু সেই সাক্ষাৎ যদি মধুর না হল, তাহলে আর হলটা কী ! 

সকালে উঠেই অনেকের ঘাড়ে টনটন করে ব্যথা করে। কেউ কেউ বলেন শোওয়ার দোষে এই ব্যথা হয়। কিন্তু আদৌ সবসময় শোওয়ার দোষ এর জন্য দায়ী থাকে না। বরং কিছু সময় দায়ী থাকে মাথার বালিশও। তাই বালিশ নিয়েও ভাবার সময় এসেছে। কেমন বালিশে শোবেন, বালিশে শোবেন কি না, সেই বিষয়ে বিশদে জেনে রাখা জরুরি।

বালিশ ছাড়াও শোওয়া যায়…

বালিশটাই যখন এত সমস্যার গোড়া, তখন তাকে বাদ দিলেই হয়। অনেকেই বলবেন, বালিশ ছাড়া আবার শোওয়া যায় নাকি! দিব্যি শোওয়া যায়। বরং বালিশ ছাড়া শোওয়ার বেশ কিছু উপকারিতাও রয়েছে। 

বালিশ ছাড়া শোওয়ার উপকারিতা

ঘাড়ে ব্যথা কমে - বালিশ ছাড়া চিৎ হয়ে শুলে মাথা তাঁর স্বাভাবিক অবস্থানে থাকে। এর ফলে মাথার স্নায়ুর উপর বেশি চাপ পড়ে না। ফলে ঘুম ঠিকমতো হয়। ব্যথাও হয় না।

পিঠে ব্যথা  - অনেক সময় পিঠে ব্যথারও কারণ হতে পারে বালিশ। তাই বালিশ ছাড়াই শুয়ে দেখুন। অনেকটাই উপকার পাবেন নিশ্চিত।

ঘুমের পর উঠেই মাথা ব্যথা - ঘুমের পর উঠেই মাথা ব্যথা করে অনেকের। এর পিছনেও বালিশ কালপ্রিট হতে পারে। বালিশ ছাড়া শুয়ে দেখতে পারেন। কমবে মাথা ব্যথা।

কেমন বালিশ নিয়ে শোওয়া ভাল ?

বালিশ ছাড়া শোওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। কিন্তু পাশ ফিরে শোওয়ার অভ্যাস থাকলে তাতে কষ্ট হবে। কারণ মাথা নেমে আসে স্বাভাবিক উচ্চতা থেকে। তাই বালিশ কেনার সময় মাথায় রাখুন কিছু জিনিস।

  • বালিশের উচ্চতা -  পাশ ফিরে শুলে আপনার মাথা বিছানা থেকে কতটা উঁচু থাকে সেটা দেখুন। সেই উচ্চতা বুঝে বালিশ কিনলে ঘাড়ে ব্যথার আশঙ্কা কম।
  • ফোমের বালিশ - তুলোর বালিশের বদলে ফোমের বালিশ ব্যবহার করতে পারেন। এতে ঘাড়ের ব্যথা অনেকটাই কমবে। কারণ তুলোর মতো ফোম বসে যায় না।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Update: দূষণের জেরেই কি বাড়ছে ডায়াবেটিস ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget