এক্সপ্লোর

Snoring: ঘুমোলেই একটানা নাসিকা গর্জন, কমবে কীভাবে, এর আসল কারণ ?

Snoring Causes And Remedies: রাতে নাক ডাকার কারণ হতে পারে ভুলভাবে শোওয়া, কম ঘুমানো, অতিরিক্ত ওজন, মদ্যপান, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, নাসা পথ বন্ধ হওয়া বা ধূমপানের অভ্যাস।

কলকাতা: রাতে দিব্যি ঘুমিয়েছেন। কিন্তু পরদিন সকালে পাশে যিনি শুয়েছেন,তাঁর অভিযোগ তিনি ঘুমোতে পারেননি। কারণ আপনার নাক ডাকা। প্রচন্ড শব্দে আপনার নাসিকা গর্জনের জেরে আরই ঘুমই নাকি আসেনি। বা ঘুম এলেই বারবার ভেঙে গিয়েছে। নতুন কেউ আপনার পাশে শুলে এমন অভিজ্ঞতা কমবেশি অনেকের হয়। অনেকেই এই নিয়ে সেই ভাবে চিন্তিত হন না। ভাবেন নাক ডাকা আর এমন কি সমস্যা ! কিন্তু আদতে শারীরিক কিছু সমস্যার কারণেই নাক ডাকার অভ্যাস তৈরি হয়। দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকা মোটেই ভাল নয়।

নাসিকা গর্জনের কারণ 

শোওয়ার ভুল কায়দা - বালিশ ছাড়া শোওয়ার কারণে অনেকে নাক ডাকেন। তাই একটি হালকা বা বড় বালিশ ব্য়বহার করা যেতে পারে।

ঘুম কম হওয়া - কমবেশি রোজ ঠিকমতো ঘুম না হলে গলার পেশির মধ্যে বদল আসে। যার জেরে নাক ডাকার অভ্যাস তৈরি হয়।

ওজন বেশি - অতিরিক্ত ওজনের কারণেও অনেকের নাক ডাকার অভ্যাস তৈরি হয়। বেশি ওজন হলে গলার চারপাশে স্থুল হয়। এর জেরে টনসিল আর অ্যাডনয়েড বড় হয়। যার ফলে নাক ডাকা শুরু হয়।

মদ্যপান - নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকলে এই সমস্যা দেখা দিতে পারে।

কিছু নির্দিষ্ট ওষুধের জের - কিছু নির্দিষ্ট ওষুধের জেরেও এমনটা হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

নাসাপথ বন্ধ - সর্দি বা সাইনাসে নাক বন্ধ থাকলে মুখ খুলে যায়। মুখ দিয়ে শ্বাসবায়ু ফুসফুসে পৌঁছায়। এর ফলে নাক ডাকা শুরু হয়।

ধূমপান - অনেকের ধূমপান করার অভ্যাস থেকেও নাক ডাকা শুরু হতে পারে।

কী করলে নাসিকা গর্জন থেকে রেহাই ?

নাসিকা গর্জন থেকে রেহাই পেতে হলে প্রথমেই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। অবজ্ঞা করে এড়িয়ে গেলে হবে না। 

  • ধূমপান কমাতে হবে।
  • মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
  • ওজন কমানো একটি ভাল বিকল্প। এতে শুধু নাসিকা গর্জন নয়, আরও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
  • স্লিপ অ্যাপনিয়ার সমস্যা আছে কি না তা চিকিৎসকের কাছে গিয়ে জানতে হবে। চিকিৎসক সেই মতো প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Update: দূষণের জেরেই কি বাড়ছে ডায়াবেটিস ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget