এক্সপ্লোর

Dark Spot Reduction: ত্বকের পরিচর্যায় থাকুক মধু, কালচে দাগছোপ দূর হবে নিমেষে, ফিরবে জেল্লা

Skin Care with Honey: মধুর সঙ্গে কোন কোন উপকরণ মিশিয়ে ত্বকের যত্ন করলে কালচে দাগছোপ দূর হবে একনজরে দেখে নিন।

Skin Care: ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বাজারচলতি কসমেটিকস প্রোডাক্ট ব্যবহারের পরিবর্তে ঘরোয়া পদ্ধতিতে (Skin Care Tips) ভরসা রাখা ত্বকের জন্য স্বাস্থ্যকর। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেসব উপকরণ থাকে তা দিয়েই অনায়াসে ত্বকের পরিচর্চা করা সম্ভব। বাড়িতে সহজে ফেসপ্যাক এবং ফেসস্ক্রাব তৈরি করতে চাইলে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল মধু (Honey)। এই মধুর সঙ্গে একাধিক উপকরণ মিশিয়ে যেসমস্ত মিশ্রণ তৈরি করা যায় তা দিয়ে বাড়িতেই আপনি রূপচর্চা করতে পারবেন। মধুর সঙ্গে কোন কোন উপকরণ মিশিয়ে ত্বকের যত্ন করলে কালচে দাগছোপ দূর হবে একনজরে দেখে নিন।

মধু এবং পাতিলেবুর রস- এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে কালচে দাগছোপ দূর হবে অল্প সময়েই। এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ পাতিলেবুর রস। এরপর এই মিশ্রণ ভালভাবে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ভালভাবে পরিষ্কার জলে মুখে ধুয়ে নেওয়া প্রয়োজন। হাল্কা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করতে পারলে ভাল। সপ্তাহে একদিন এই মিশ্রণ মুখে মাখলে কয়েক সপ্তাহ পরে হাতেনাতে ফল পাবেন আপনি। 

মধু এবং হলুদ গুঁড়ো- মধুর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন বাড়িতে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সামান্য হলুদ গুঁড়ো। এরপর এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে নিন। মিনিট ১০-১৫ রেখে হাল্কা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। উপকার পাবেন। 

মধু ও দারুচিনি- মধুর সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক যা স্ক্রাবেরও কাজ করবে। যাঁদের ত্বকে প্রবলভাবে ব্রনর সমস্যা রয়েছে এবং এর ফলে দাগছোপ বিদ্যমান, তাঁদের ত্বকের দারুণ ভাবে কাজ করবে মধু ও দারুচিনি গুঁড়োর এই মিশ্রণ। এর পাশাপাশি ত্বকের কালচে দাগছোপ দূর হবে। এক চামচ মধুর মধ্যে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করা যাবে। ফেস মাস্ক হিসেবেও এই মিশ্রণ কাজ করবে। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। স্নানের আগে ভালভাবে মুখে লাগিয়ে নিন। তারপর ১০-১৫ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে।  
 
মধু এবং পাকা পেঁপে- মধুর সঙ্গে সামান্য পরিমাণে পাকা পেঁপে ঘষে নিয়ে মিশিয়ে দিন। এই মিশ্রণ ন্যাচারাল এক্সফোলিয়েটরের কাজ করবে। অর্থাৎ এই মিশ্রণ মুখে মাখলে আপনার ডেড স্কিন সেল অনায়াসে ঝরে যাবে। ফিরে আসবে ত্বকের জেল্লা। সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। স্নানের আগে ভালভাবে মুখে লাগিয়ে নিন। তারপর ১০-১৫ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে।
 
মধু ও অ্যালোভেরা জেল- ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেল সবসময়েই খুব উপকারি। সামান্য মধু আর অ্যালোভেরা জেল মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তা মুখে মাখলে একাধিক উপকারি পাওয়া যায়। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এছাড়াও অ্যালোভেরা ভিটামিন এবং মিনারেলসে ভরপুর একটি উপাদান। ফলে অ্যালোভেরা জেল আপনার ত্বকে পুষ্টি জোগাবে। এক চামচ মধু এবং এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন ফেস স্ক্রাব।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget