এক্সপ্লোর

Summer Health Tips: তাপপ্রবাহের সতর্কতা, বাড়ির বাইরে বেরোলে অতি অবশ্যই এই নিয়মগুলি মেনে চলা প্রয়োজন

Summer: ছাতা, সানগ্লাস, টুপি ছাড়া এই গরমে বাড়ির বাইরে বেরোবেন না। সরাসরি রোদের সংস্পর্শে এলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে। অতএব বাড়ির বাইরে বেরোলে অবশ্যই ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।

Summer Health Tips: চৈত্র মাসেই পশ্চিমবঙ্গে যে হারে গরম (Summer) পড়েছে তার জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। শুধু তাই নয় শুরু হয়েছে তাপপ্রবাহ। সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যেই কর্মসূত্রে বা বিভিন্ন কাজে অনেককেই বাড়ির বাইরে নিয়মিত ভাবে বেরোতে হচ্ছে। তাপপ্রবাহ চলাকালীন যদি বাড়ির বাইরে বের হতে হয়, তাহলে বেশ কিছু সতর্কতা (Health Tips) অবলম্বন করা প্রয়োজন। কী কী করবেন এবং কী কী করবেন না একনজরে দেখে নিন।

শরীর হাইড্রেটেড রাখা প্রয়োজন- বাড়িতে থাকলে তো বটেই বাইরে বেরোলেও গরমের দিনে প্রচুর জল খেতে হবে। নাহলে শরীরে জলের ঘাটতি দেখা দেবে। আর একবার ডিহাইড্রেশনের সমস্যা শুরু হলে এর সঙ্গে আরও অনেক শারীরিক সমস্যা দেখা দেবে। গরমকালে ত্বকও শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে স্কিনও হাইড্রেটেড রাখা প্রয়োজন। শুধু ময়শ্চারাইজার মাখলেই হবে। শরীর এবং ত্বক হাইড্রেটেড রাখাও প্রয়োজন। তাই বাড়ির বাইরে বেরোলে সবসময় সঙ্গে জলের বোতল রাখুন। রাস্তাঘাটে যেখানে সেখানে জল না খাওয়াই ভাল। কারণ জলবাহিত অনেক রোগ হতে পারে। তার ফলে সমস্যা আরও বাড়বে।

সরাসরি রোদ থেকে দূরে থাকুন- ছাতা, সানগ্লাস, টুপি ছাড়া এই গরমে বাড়ির বাইরে বেরোবেন না। সরাসরি রোদের সংস্পর্শে এলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে। অতএব বাড়ির বাইরে বেরোলে অবশ্যই ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। প্রয়োজনে সুতির স্কার্ফ বা ওড়না দিয়ে ভাল ভাবে মুখ, মাথা ঢেকে নেবেন। এর ফলে সরাসরি রোদের সংস্পর্শে আসবেন না আপনি। ত্বকে ট্যান পড়বে না। সঠিকভাবে যত্ন নেওয়া হবে ত্বকের। 

খাবারের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন- গরমের দিনে বাইরে বেরোলে সঙ্গে বাড়ির খাবার রাখুন। রাস্তাঘাটে যা ইচ্ছে হল সেটা না খাওয়াই ভাল। বিশেষ করে তেলমশলা যুক্ত গুরুপাক খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। হাল্কা খাবার খেতে হবে। মূলত যে খাবার সহজপাচ্য অর্থাৎ সহজে হজম হয় তা খেতে পারেন। ফল, ফলের রস, ডাবের জল, দইয়ের শরবত এসব খাবার খেলেও পেট ভরা থাকবে, শরীর ঠান্ডা থাকবে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার মতো ভুল করবেন না। এর ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে যা গুরুতর হতে বেশি সময় লাগবে না। তাই বলে ভরপেট খাওয়াও উচিত নয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget