এক্সপ্লোর

Monsoon Diet: দোরগোড়ায় বর্ষা, পেট ভাল রাখতে নজর থাকুক খাবারে

Health Tips:

কলকাতা: বর্ষা এসে গিয়েছে। দীর্ঘদিনের প্যাচপেচে গরম থেকে অবশেষে মুক্তি। পরিবেশও ঠান্ডা হবে। কিন্তু বর্ষা মানেই গরমের (Summer) শেষ নয়। প্রাথমিক ভাবে আরাম লাগলেও টানা বর্ষায় ঠান্ডা ও গরম মিলে অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয়। বর্ষায় পেটের নানা সমস্যা দেখা দেয়। তাই বর্ষার সময় শরীর ভাল রাখতে সবার আগে নজর রাখতে হবে খাওয়ায়।

সামান্য কিছুদিকে  নজর রাখলেই বর্ষায় সহজেই রোগ থেকে বেঁচে থাকা যায়।
সেগুলি কী কী?

  • অল্প করে রান্না করুন। যাতে রান্না করেই খেয়ে ফেলা যায়। ফ্রিজে (Fridge) দীর্ঘদিন ধরে রাখা খাবার না খাওয়াই ভাল।
  • ফ্রিজে রাখতে গেলেও পরিষ্কার করে সময়মতো রেফ্রিজারেট করতে হবে। নয়তো আর্দ্রতার কারণে খাবার নষ্ট হতে পারে, জীবাণুও বাড়তে পারে।
  • ঠিকমতো রান্না করার দিকে খেয়াল রাখতে হবে। ঠিকমতো রান্না না করা খাবারে পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে আমিষ খাবার দীর্ঘক্ষণ ধরে ঠিকমতো রান্না করতেই হবে।
  • বর্ষার সময় রাস্তাঘাটে যে কোনও জায়গা থেকে না খাওয়াই ভাল।
  • খুব বেশি মশলাদার (Spicy) খাবার এড়িয়ে চলুন। বিশেষ করে জাঙ্ক ফুড (Junk food) বা ফাস্ট ফুড খাওয়া বর্ষার সময় ভাল নয়।
  • ফল (Fruit) ও সব্জি খাওয়া উপকারী। কিন্তু সেগুলোর গুণমান যাচাই করা প্রয়োজন। বর্ষায় ফল ও সব্জিতে (Vegetables) ছত্রাক বাসা বাধে। তাই খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিতে হবে। সামান্য ছত্রাক থাকলেও সেটি ফেলে দেওয়াই উচিত।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ জল (Water)। যে কোনও জায়গা থেকে জল খাবেন না। সাফসুতরো জায়গা বা ভাল প্যাকেজড ওয়াটার বটল ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভাল বাড়ি থেকে জল নিয়ে যাওয়া। বর্ষায় জল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। ফলে সাবধানতা নেওয়া প্রয়োজন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: আবাস যোজনায় ঘর দিতে টাকা দাবি! ফের কাঠগড়ায় তৃণমূল নেতা 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget