এক্সপ্লোর

Lunar Eclipse 2021 Date: শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসেই, দেখে নিন দিনক্ষণ

Lunar Eclipse 2021: শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে এর জন্য আর মাত্র কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।

নয়া দিল্লি: এ বছরই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে এর জন্য আর মাত্র কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না-হলেও আগামী ১৯ নভেম্বর, কার্তিক পূর্ণিমার দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। যা শতাব্দীর মধ্যে দীর্ঘতম। 

সেদিন  সূর্য (Sun) এবং চাঁদের (Moon)মাঝখানে চলে আসবে পৃথিবী (Earth)। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যাকে অনেক সময় 'ব্লাড মুন' (Blood Moon)ও বলা হয়ে থাকে। জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর দেড়টার পরে গ্রহণ পৌঁছবে সর্বোচ্চ শিখরে। 

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতের (India) কিছু অংশ দেখা নাও যেতে পারে। যদিও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। হিসেব কষে দেখা গিয়েছে, অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)এবং অসমের (Assam) পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের গ্রহণ দেখা যাবে। 

আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে কোটিপতি, মুহূর্তে ৭.৪ কোটি টাকা পেলেন মহিলা

যদিও বিরল এই ঘটনার সবচেয়ে ভাল সাক্ষী হবে উত্তর আমেরিকা (North America)। মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন আমেরিকার পূর্ব উপকূল থেকে রাত ২টো থেকে ৪টের মধ্যে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

চন্দ্রগ্রহণ: তারিখ এবং সময়- জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৯ নভেম্বর, ২০২১ তারিখে চন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে ঘটবে এই গ্রহণ। চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে।

এটা কি ভারতে দৃশ্যমান হবে?

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের বেশিরভাগ অংশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে অরুণাচল প্রদেশ এবং অসমবাসীরা এই ঘটনার সাক্ষী হতে পারবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলেও দেখা যাবে ১৯ তারিখে।

অনলাইনে কোথায় দেখতে হবে?

পৃথিবীর সব জায়গা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে কী! দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে এই ইভেন্টের লাইভ স্ট্রিম আপনি ইন্টারনেটেও দেখে নিতে পারেন।

নাসার লাইভ স্ট্রিম দেখতে আপনি এখানে ক্লিক করতে পারেন: https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget